রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের ‘কলম বিরতি’ এখন ‘মার্চ টু এনবিআর’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর ) চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ‘রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ’ অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা দিয়েছে।
বুধবার ( ২৫ জুন ) এনবিআর প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ সভাপতি হাছান মুহম্মদ তারেক ও সাধারণ সম্পাদক সেহেলা সিদ্দিকা আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা দিয়েছে । এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার সহযোগীদের প্রতি ঘৃণা প্রকাশ কর্মসূচি পালন করা হবে।
তারা বলেন, অর্থ মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী হলেও তা শুধু কর ও কাস্টমস ক্যাডারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। আন্দোলনরত ঐক্য পরিষদকে আলোচনার আহ্বান জানানো হয়নি এবং অর্থ উপদেষ্টাও এনবিআর বিলুপ্তির বিষয়ে অনড় রয়েছেন।
পরিষদের নেতারা বলেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। ঘোষিত আন্দোলন চালু থাকবে এবং ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ অনুষ্ঠিত হবে।

সুস্থ্য হয়ে উঠছেন ইলিয়াস কাঞ্চন, নিতে হচ্ছে না কেমোথেরাপি


















