হলিউডে যুক্ত হচ্ছে শাকিব খানের নাম !
থাকিব খান ছবি : ফেসবুক/সংগৃহিত
শাকিব খান , ঢাকাই সিনেমার কিং খান- শাকিব খান ঢালিউড- বলিউড ছাড়িয়ে এবার হলিউড সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন । ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে ‘ঢালিউড কিং’ খ্যাত অভিনেতার শাকিব খানের।
এক গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর। তবে সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব। শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি শেয়ার করেন। সেই ছবিতে সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পড়ে বিমানের জানালার পাশে একটি ছবিতে দেখা যায় তাকে। যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে বলেননি কেন যাচ্ছেন যুক্তরাষ্ট্রে ।
তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমা ভক্ত ও নেটিজেনদের সাথে দেখা করার জন্য এই সফর।

মাস কয়েক আগে শোনা গেছে , বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর বাংলাদেশের একটি গণমাধ্যমে জানিয়েছিলেন, শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি। সে সময় তিনি বলেছিলেন, স্ক্রিপ্ট রাইটিং এর কাজ চলছে, শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সবকিছু। ফলে শাকিবের এই সফর ঘিরে আরও জোরালো হলো হচ্ছে হলিউড সিনেমায় তার কাজের গল্প।
আবার অনেকে ধারণা করছেন, তাণ্ডব’র এই অ্যাকশন-থ্রিলারের যাত্রা পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও, মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। আর এর পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন ঢালিউড সুপারস্টার শাকিব।
পাশাপাশি আলোচনায় তুঙ্গে রয়েছে শাকিব খানের নতুন প্রজেক্ট কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী নিয়ে সিনেমায় নাম ভূুমিকায় শাকিব খান’র অভিনয় যা আগামী বছরের ঈদে মুক্তি পেতে পারে চলচ্চিত্রটি।

আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু
















