সাবেক ওয়ার্ড কাউন্সিলার লিয়াকত আলী নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন
সোমবার (২১ জুলািই) টিপুসুলতান রোড, ওয়ারী ৪১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার আলহাজ লিয়াকত আলী’র নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন ওয়ারী ৪১ নং ওয়ার্ডের এলাকাবাসী।
সাংবাদিকদের উদ্দেশ্যে লিয়াকত আলী বলেন, আমার নামে ভাড়াটিয়ার ঘরে তালা মারার অভিযোগে একটি কুচক্রি মহল আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা/উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করে।
আমি সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল।কিন্তু স্থানীয় স্বৈরাচারের দোসর আমার প্রতিপক্ষ তাদের পেইড মিডিয়া ডেইলী লাইভ নিউজ.২৪’ কে দিয়ে তালাবদ্ধর ভিডিও মিথ্যা নাটক বানিয়ে প্রচার করে।

তিনি আরো বলেন,প্রকৃত ঘটনার কোন সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই না করে তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়া প্রচার করে দেয়। যা সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষপূর্ণ মানহানিকর। সেই ফ্যাসিস্টের দোসররা আমার দীর্ঘকালের সুনাম ও সামাজিক মর্যাদা ইচ্ছাকৃতভাবে বিনষ্ট করতে তা দ্রুত প্রচারের জন্য বুস্টিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
তিনি বিনয়ের সাথে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। ফেসবুক পেইজ সর্ব্বোস এই সংবাদ মাধ্যমগুলো যারা এ জাতীয় মিথ্যা সংবাদ প্রচার করে সাংবাদিকতাকে কুলোষিত করছে আপনারা সাংবাদিকরা তাদের প্রতি নজর দেন।
সবশেষে লিয়াকত আলী বলেন, ৪১নং ওয়ার্ডবাসী এবং আমার শুভাকান্ডকীদের পরামর্শে আমি এই সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করছি , আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রচারিত মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যাহার এবং ক্ষমা না চাইলে পরবর্তীতে আমি আমার প্রতিপক্ষদের এবং যারা এই ভিডিও শেয়ার করেছে তাদের সকলের বিরুদ্ধে আইসিটি আইনী পদক্ষেপ নিতে বাধ্য থাকবো।
ঘটনা চক্রে জানা যায়, বাড়িওয়ালা আনোয়ার হোসেন তার ভাড়াটিয়ার নিকট ভাড়া বাবদ প্রাপ্ত টাকা না পেয়ে বাড়ীতে তালা দেয়। কিন্তু ভাড়াটিয়া তার বোনকে দিয়ে নাটক সাজিয়ে স্বৈরাচারীর দোসর তাদের পেইড মিডিয়া ডেইলী লাইভ নিউজ.২৪’কে দিয়ে ভিডিও ধারণ করে অপপ্রচার করে। ।

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল


















