সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার সম্পন্ন
কক্সবাজার থেকে অসুস্থ্য হয়ে ঢাকায় ফেরার পরেরদিন আজ (১৭ আগস্ট) স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে।
রোববার ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার পর অস্ত্রোপচার সফল হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন ফারুকীর সহধর্মিনী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ফেসবুক পোস্টে তিশা জানান, আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে ফারুকী পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল















