শবনমের জন্মদিনে এনিগমা টিভির বিশেষ অনুষ্ঠান
এনিগমা টিভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠাটির মাধ্যমে শবনমের জীবন ও কর্মের নানা অজানা অধ্যায়, সোনালি দিনের স্মৃতি এবং চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক দর্শকরা জানতে পারবেন।
এ অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন এ এইচ এম ফাহমিদুল ইসলাম শান্তনু।
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, যিনি শবনমের সঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শবনম বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। দীর্ঘ সময় পর এই ধরনের সম্মান পেয়ে আমি সত্যিই সারপ্রাইজড। এনিগমা টিভি ও তাদের সিইও’র প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
এনিগমা টিভি জানিয়েছে, অনুষ্ঠানটি শুধুমাত্র জন্মদিন উদযাপন নয়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় পুনরায় স্মরণ করার সুযোগ।
অনুষ্ঠানটি এনিগমা টিভি অনলাইনে রোববার (১৭ আগস্ট) বিকেল ৪টায় প্রচারিত হয়।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার


















