সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
শনিবার (২৩ আগস্ট) বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় সাত দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন তিনি।
দীর্ঘদিন পর বাবার দেখা পেয়ে মেয়ে ইলহাম বেশ উচ্ছ্বাসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিতে দেখা যায় তাদের মেয়ে ইলমা কখনো কপালে হাত দিচ্ছে , মনে হচ্ছে ছোট্ট মা ছেলের জ্বর দেখছে।

একটি ভিডিও ক্লিপ ফেসবুক পেজে পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিশা লিখেছেন, আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ শনিবার বিকেল পাঁচটার দিকে ফারুকী সুস্থ হয়ে বাসায় ফিরলেন।
গত রোববার (১৭ আগস্ট) বিকেলে ঢাকায় নিয়ে আসার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ফারুকীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার


















