এবার ওটিটিতে আসছে আফরান নিশো’র ‘আকা’
ওটিটি’র আকা সিনেমায় আফরান নিশো ছবি : সংগৃহিত
তিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ৪ সেপ্টেম্বর ওটিটিতে ফিরছে আফরান নিশো। ভিকি জাহেদ’র পরিচালনায় ‘আকা’ সিরিজে অভিনয় করেছেন আফরান নিশো । এতে নিশোর সাথে আছেন মাসুমা রহমান নাবিলা। আজ সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় হলো এই সিরিজটির ট্রেলার।
ঘটান্তরে প্রকাশ :
‘সময়টা ১৯৯৮-৯৯-এর দিকে। আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির স্বপ্ন রকস্টার হওয়ার কথা। কিন্তু স্বপ্নপূরণের পথে কারও সহায়তা সে পায় না। আকার পরিবারের লোকজনও মনে করে, স্বপ্ন দেখার বয়স সে ফেলে এসেছে।
রিয়েলিটি শোতে অডিশন দিয়েও অপমানের শিকার হতে হয় তাকে। অপমানে আর অবহেলায় এক সময় হিংস্র হয়ে ওঠে আকা। এরপর একের পর খুন করতে থাকে সে।
একদিন সে নিখোঁজ হয়ে যায়। কী কারণে সে খুনি হয়ে উঠল, সেটা সবার অজানাই রয়ে যায়। অনেক বছর পর আবারও একই স্টাইলে শহরে খুন হতে থাকে। তাহলে কি আবুল কালাম আজাদ ওরফে আকা ফিরে এল? তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ।
আকা একে একে সব অপরাধীকে খুন করছিল। হঠাৎআকা হুট করে গায়েব হয়ে যায়।’ নারী কণ্ঠের ভয়েস ওভার দিয়ে শুরু হয় ২ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলার।

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল


















