শিরোনাম:

বোনমাতি টানা তৃতীয়বার জিতলেন ব্যালন ডি’অর

বোনমাতি টানা তৃতীয়বার জিতলেন ব্যালন ডি’অর

স্প্যানিশ নারী ফুটবলার আইতানা বোনমাতি দুরারোগ্য মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ছিলেন হাসপাতালের বিছানায়, সংশয় ছিল ফুটবল খেলা নিয়ে। অথচ অসুস্থতাকে জয় করে মাঠে ফিরে একের পর এক রেকর্ড গড়ছেন তিনি। টানা তৃতীয়বার জিতলেন ব্যালন ডি’অর। নাম লেখালেন লিওনেল মেসি, মিশেল প্লাতিনির মতো কিংবদন্তিদের পাশে।

খেলাধুলায় তার শুরুটা ছিল বাস্কেটবল দিয়ে। পরবর্তীতে বার্সেলোনার লা মাসিয়া একাডেমি দিয়ে শুরু, এরপর সাফল্যের আলিঙ্গনে ছুটে চলেছেন স্পেন ও বার্সেলোনার জার্সিতে।

ইতিহাসে যা কখনো হয়নি তাই প্রথমবার করে দেখালেন আইতানা বোনমাতি। গেলো মৌসুমে ইউরোর আগে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ছিলেন হাসপাতালের বেডে। তবে সুস্থ হয়ে ফিরে গড়লেন ইতিহাস।

টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জয়ের কীর্তিতে ছুলেন মিশেল প্লাতিনি ও লিওনেল মেসিকে। সাম্প্রতিক সময়ে ফুটবলে গড়লেন ধারাবাহিকতার এক অনন্য রেকর্ড।

সর্বগুন সম্পন্ন এ নারী ফুটবলার জিতেছেন লা লিগা, কোপা ডেল রে ও সুপার কোপার শিরোপা। যদিও ভাগ্যে জোটেনি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা।

তবে দুই প্রতিযোগিতাতেই নিজের দ্যুতি ছড়িয়েছেন তিনি, হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

ট্রফি হাতে নিয়ে বোনমাতির কণ্ঠে ছিল আবেগ। তিনি বলেন, ‘এই মঞ্চ আমাকে ভীত করে তোলে, যদি পারতাম এ পুরস্কার সবার সঙ্গে ভাগাভাগি করে নিতাম।’

নিজের সব ফুটবল সাফল্যের পেছনে বিশেষভাবে স্মরণ করেছেন জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাকে। পুরুষ দলের মতো সমান ভাবে নারীদের পুরস্কার দেয়াকে বড় করে দেখলেন তিনি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও নিজের আশার কথা জানান তিনি।

তাইতো নারী ফুটবলে টানা তিনবার ব্যালন ডি’অর বিজয়ী হলেন বোনমাতি। পেছনে ফেলেছেন আর্সেনালের মারিওনা ক্যালদেন্তে ও এলিসা রুসোকে।

সব বাধা পেরিয়ে, সব জল্পনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জিতলেন প্রেস্টিজিয়াস এই পুরস্কার।

খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের’ ‘নির্লজ্জ লঙ্ঘন’: পুতিন

বোনমাতি টানা তৃতীয়বার জিতলেন ব্যালন ডি’অর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে মার্কিন ও ইসরায়েলি হামলায় হত্যার ঘটনাকে নৈতিকতা ও আইনের ‘সিনিক্যাল লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন। খবর এএফপি

ক্রেমলিন দ্বারা প্রকাশিত তার ইরানি সমকক্ষ মাসউদ পেজেশকিয়ানকে লেখা একটি চিঠিতে, পুতিন খামেনেইর হত্যার জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন, বলছেন যে এই হত্যাকাণ্ড মানব নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মের ‘সিনিক্যাল লঙ্ঘন’ করে করা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

বোনমাতি টানা তৃতীয়বার জিতলেন ব্যালন ডি’অর

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

অর্থমন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় মন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

খামেনির হত্যা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

বোনমাতি টানা তৃতীয়বার জিতলেন ব্যালন ডি’অর

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রবিবার বলেছেন যে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বব্যাপী শিয়াদের একজন বিশিষ্ট নেতার হত্যাকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে এবং বিশেষ করে বিশ্বব্যাপী শিয়াদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে,”।

পেজেশকিয়ান বলেছেন যে সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক প্রজাতন্ত্রের অধিকার এবং দায়িত্ব।

“ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের অপরাধী এবং পরিকল্পনাকারীদের প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব এবং অধিকার বলে মনে করে,” পেজেশকিয়ান বলেছেন।

×