শিরোনাম:

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে যে তথ্য দিল ফায়ার সার্ভিস

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে যে তথ্য দিল ফায়ার সার্ভিস

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে যেসব তথ্য দিল ফায়ার সার্ভিস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্পের পর ইতোমধ্যে পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও নারায়ণগঞ্জেও দেয়াল ধসে একজন নিহত হয়েছেন।

ভূমিকম্পটি আঘাত হানার পরপর তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এর ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে প্রাথমিক তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও ফায়ার সার্ভিসের দেয়া এই তথ্যগুলো শেয়ার করা হয়েছে।

ক্ষুদেবার্তায় জানানো হয়, ভূমিকম্পের পর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। পরে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ভবনের কোনো ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন কর্তৃক তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি।

অন্যদিকে বারিধারা ব্লক-এফ, রোড-৫ এলাকার একটি বাসায় আগুনের খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ভূমিকম্পের কারণে সৃষ্ট কিনা, তা জানা যায়নি।

এছাড়াও সূত্রাপুরের স্বামীবাগ এলাকায় ৮ তলা একটি ভবন অপর একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশনের ইউনিট ঘটনাস্থলে গেছে।

এদিকে ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছিল ফায়ার সার্ভিস। ইতোমধ্যে স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়াও মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাসায় আগুনের খবর পাওয়া গেছে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ইতোমধ্যে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ভূমিকম্পের কারণে সৃষ্ট কিনা, সে বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে যে তথ্য দিল ফায়ার সার্ভিস

আজকাল কয়েকটা রাজনৈতিক দল খুব জোর করে বলে সংস্কার সংস্কার। আরে জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন— এ কথা বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, সব প্রতিষ্ঠানকে গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমান বিএনপির কাছে আলোকবর্তিকার মতো। কৃষি, গবেষণা— সবখাতেই জিয়ার নাম খচিত আছে। তিনি দেশে কৃষি বিপ্লব করে তুলেছিলেন। অর্থনীতির ভীত মজবুদ করেছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে যে তথ্য দিল ফায়ার সার্ভিস

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নামে বিদেশের মানুষ বাংলাদেশকে চিনতো। যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। শহীদ জিয়া যেভাবে দেশ এগিয়ে নিতে চেয়েছিলেন আমরা চেষ্টা করছি সেভাবে দেশ পরিচালনা করতে।

তারেক রহমান বলেন, বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যত প্রজন্মের জন্য ক্ষতি হবে।

সরকারপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ইশতেহার ছিল বিএনপির। সরকার গঠনের পর এই ইশতেহারে ৫২ শতাংশ মানুষের রায় বাস্তবায়ন করতে হবে। খাল খনন, শিক্ষা, শিল্পের বিপ্লব ইশতেহারে ছিল। সেই কাজগুলো করছি। জিয়াউর রহমান যেভাবে প্রত্যেক খতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, সেই পথনির্দেশিকা অনুসরণ করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সঠিক কাজগুলো সহযোগিতা করলেই সরকার সফল হবে। শুধু আমরা কাজ করলেই হবে না। তৃণমূল পর্যন্ত সব নেতাকর্মীর লক্ষ্যগুলো সফল করে জনগণের চোখে সফল সরকার হিসাবে প্রতিষ্ঠা করতে আহ্বান জানাই।

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে যে তথ্য দিল ফায়ার সার্ভিস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে গত ৭৭ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে। আজ রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫৮৫ শিশুর মধ্যে ৯০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আর বাকি ৪৯৫ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং একই সময়ে আরও ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ পর্যন্ত সর্বমোট হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৮৪১ জন।

×