শিরোনাম:

পেঁয়াজের দাম বৃদ্ধি, সরকারের সিদ্ধান্তহীনতা না সিন্ডিকেট?

পেঁয়াজের দাম বৃদ্ধি, সরকারের সিদ্ধান্তহীনতা না সিন্ডিকেট?

বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। কেজিতে ৫০ থেকে ৬০ টাকা দাম বাড়তি। অথচ বিক্রেতাদের দাবি, দাম তেমন বাড়েনি। বাজার বিশ্লেষকরা বলছেন, আগেভাগে ব্যবস্থা নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। গত ৩ থেকে ৪ দিনের ব্যবধানে দাম বেড়েছে ৫০ শতাংশের বেশি।

গতকাল (শনিবার, ৬ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে, পাইকারিতে ছোট বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪৪ টাকায়, যা খুচরায় কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা পর্যন্ত। বেশি দামের কারণে কেউ কেউ তো পেঁয়াজ না কিনেই বাসায় ফিরছেন।

ক্রেতারা জানান, গত সপ্তাহেও পেঁয়াজ কিনেছেন তারা। কিন্তু এ সপ্তাহে দামের এত বাড়তি দেখে পেঁয়াজ না কিনেই বাড়ি ফিরতে হচ্ছে তাদের।

কেজিতে ৫০ থেকে ৬০ টাকা দাম বাড়ার পর বাজারে কিছুটা বিক্রি কমেছে পেঁয়াজের। যদিও বিক্রেতাদের দাবি দাম তেমন বাড়েনি। আবার কোনো কোনো বিক্রেতা বাড়তি দামের দায় চাপালেন কৃষক ও আড়তদারদের ঘাড়ে।

বিক্রেতারা জানান, আমদানি কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। আবার নতুন পেঁয়াজ আমদানি হলে দাম কমে যাবে।

এদিকে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার পেছনে বর্তমান সরকারের উদাসীনতা আছে বলে মনে করছেন বাজার বিশ্লেষক ও সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। তিনি বলেন, আগেভাগে ব্যবস্থা নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

বাজার বিশ্লেষক আনোয়ার ফারুক বলেন, ‘এই যে গত এক মাস কনজ্যুমাররা সাফার করলো পেঁয়াজের দামে, ৫৫-৬০ টাকা থেকে আজকে ১৫০-১৬০ টাকা হয়ে গেলো। এই যে মাঝে একটা ব্যবসায়ী গ্রুপ ব্যবসা করে গেলো এটা হল সরকারের ব্যর্থতা। সরকার জেনে হোক না বুঝে হোক কাজটা করেছে। এটা নভেম্বরের শেষে যদি কিছু পেঁয়াজ আমদানির এলসিটা ওপেন করে দিতেন, আইপি ইস্যুটা করতেন তাহলে কিন্তু আজকে এ পরিস্থিতি হয় না।’

অন্যদিকে, সরকারের কাছে পেঁয়াজ উৎপাদনের যে তথ্য আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ভোক্তার পকেট কাটার দায় নিতে হবে সরকারকে।

ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘প্রতিদিন আমার যে ৭০ থেকে ৮০ টাকা ভোক্তারা অতিরিক্ত দামে কিনছেন। প্রতিদিন ৫ হাজার টন পেঁয়াজ লাগে। প্রতিদিন ৫ হাজার টন পেঁয়াজ যদি অতিরিক্ত ৮০ টাকা দামে কিনে তাহলে ভোক্তার সাথে এটা এক ধরনের প্রতারণা। ভোক্তার পকেট থেকে এ টাকাটা চলে যাচ্ছে। এজন্য আমি দায়ী করবো সরকারের সিদ্ধান্তহীনতা। আমি কিন্তু অনেকদিন ধরেই বলছিলাম এবারে উৎপাদনের যে তথ্য দেয়া হচ্ছে তা সঠিক নয়।’

প্রতিবছর ডিসেম্বর মাসের দিকে বাজারে মুড়িকাটা পেঁয়াজ উঠলেও, এবার এখনও আসেনি।‌ এসব কারণের সঙ্গে সঠিক সময়ে আমদানি না করায় পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল

পেঁয়াজের দাম বৃদ্ধি, সরকারের সিদ্ধান্তহীনতা না সিন্ডিকেট?

আজকাল কয়েকটা রাজনৈতিক দল খুব জোর করে বলে সংস্কার সংস্কার। আরে জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন— এ কথা বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, সব প্রতিষ্ঠানকে গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমান বিএনপির কাছে আলোকবর্তিকার মতো। কৃষি, গবেষণা— সবখাতেই জিয়ার নাম খচিত আছে। তিনি দেশে কৃষি বিপ্লব করে তুলেছিলেন। অর্থনীতির ভীত মজবুদ করেছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

পেঁয়াজের দাম বৃদ্ধি, সরকারের সিদ্ধান্তহীনতা না সিন্ডিকেট?

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নামে বিদেশের মানুষ বাংলাদেশকে চিনতো। যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। শহীদ জিয়া যেভাবে দেশ এগিয়ে নিতে চেয়েছিলেন আমরা চেষ্টা করছি সেভাবে দেশ পরিচালনা করতে।

তারেক রহমান বলেন, বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যত প্রজন্মের জন্য ক্ষতি হবে।

সরকারপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ইশতেহার ছিল বিএনপির। সরকার গঠনের পর এই ইশতেহারে ৫২ শতাংশ মানুষের রায় বাস্তবায়ন করতে হবে। খাল খনন, শিক্ষা, শিল্পের বিপ্লব ইশতেহারে ছিল। সেই কাজগুলো করছি। জিয়াউর রহমান যেভাবে প্রত্যেক খতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, সেই পথনির্দেশিকা অনুসরণ করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সঠিক কাজগুলো সহযোগিতা করলেই সরকার সফল হবে। শুধু আমরা কাজ করলেই হবে না। তৃণমূল পর্যন্ত সব নেতাকর্মীর লক্ষ্যগুলো সফল করে জনগণের চোখে সফল সরকার হিসাবে প্রতিষ্ঠা করতে আহ্বান জানাই।

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

পেঁয়াজের দাম বৃদ্ধি, সরকারের সিদ্ধান্তহীনতা না সিন্ডিকেট?

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে গত ৭৭ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে। আজ রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫৮৫ শিশুর মধ্যে ৯০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আর বাকি ৪৯৫ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং একই সময়ে আরও ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ পর্যন্ত সর্বমোট হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৮৪১ জন।

×