শিরোনাম:

ধারের টাকায় অর্থনীতি এগোবে না: অর্থ উপদেষ্টা

ধারের টাকায় অর্থনীতি এগোবে না: অর্থ উপদেষ্টা

ধারের টাকায় অর্থনীতি এগোবে না, দেশের উন্নয়নের জন্য অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানোই একমাত্র টেকসই পথ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশে উন্নয়নের নামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতা গোষ্ঠীর ওপর নির্ভরশীলতা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সুফল বয়ে আনতে পারে না।’ তার মতে, দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হলে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই।

তিনি আরও বলেন, ‘ভ্যাট ও কর আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যেন আদায়কৃত অর্থ যথাযথভাবে সরকারের কোষাগারে পৌঁছায়।’ কোনো ধরনের কারচুপি বা অনিয়ম যেন না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যে বাংলাদেশের ট্যাক্স জিডিপি অনুপাতের বিষয়টিও উঠে আসে। যার অনুপাত প্রায় ৬ দশমিক ৬ শতাংশ থেকে ৭ দশমিক ৮ শতাংশের মধ্যে ওঠানামা করছে, যা উন্নয়নশীল অনেক দেশের তুলনায় কম। একই সঙ্গে জিডিপির তুলনায় ভ্যাট আদায়ের পরিমাণও এখনও তুলনামূলকভাবে কম রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের সম্পদ না বাড়ালে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। ব্যক্তি পর্যায়ে কর ও ভ্যাট প্রদানকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে।’

তবে অর্থনীতিকে টেকসই করতে ভ্যাটের ওপর অতিমাত্রায় নির্ভরশীল না হয়ে আয়ের করভিত্তিক ব্যবস্থা শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি। এনবিআরের সেমিনারে অর্থনীতি বিশ্লেষক, কর কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

ড. সালেহউদ্দিন আশা প্রকাশ করেন, আগামী দুই মাস প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালাতে পারলে পরবর্তী সরকারের জন্য একটি আধুনিক ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রস্তুত করা সম্ভব হবে।

তিনি ব্যবসায়ী, ভোক্তা, এনবিআর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ভ্যাট সচেতনতা বাড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তার মতে, প্রতিটি গ্রাহক যদি কেনাকাটার সময় ভ্যাট চালান দাবি করেন, তাহলে ভ্যাট ফাঁকি অনেকটাই কমে আসবে।

অনুষ্ঠানে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মুজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দীকি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব নাজমা মোবারেক, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, এফআইসিসিআই সহ-সভাপতি ইয়াসির আজমান, আইসিসি বাংলাদেশ সভাপতি মাহবুবুর রহমান এবং পিআরআই চেয়ারম্যান ড. জায়েদি সত্তার বক্তব্য দেন।

সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভ্যাট অডিট সদস্য সৈয়দ মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন ভ্যাট নীতি সদস্য মো. আজিজুর রহমান।

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল

ধারের টাকায় অর্থনীতি এগোবে না: অর্থ উপদেষ্টা

আজকাল কয়েকটা রাজনৈতিক দল খুব জোর করে বলে সংস্কার সংস্কার। আরে জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন— এ কথা বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, সব প্রতিষ্ঠানকে গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমান বিএনপির কাছে আলোকবর্তিকার মতো। কৃষি, গবেষণা— সবখাতেই জিয়ার নাম খচিত আছে। তিনি দেশে কৃষি বিপ্লব করে তুলেছিলেন। অর্থনীতির ভীত মজবুদ করেছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

ধারের টাকায় অর্থনীতি এগোবে না: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নামে বিদেশের মানুষ বাংলাদেশকে চিনতো। যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। শহীদ জিয়া যেভাবে দেশ এগিয়ে নিতে চেয়েছিলেন আমরা চেষ্টা করছি সেভাবে দেশ পরিচালনা করতে।

তারেক রহমান বলেন, বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যত প্রজন্মের জন্য ক্ষতি হবে।

সরকারপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ইশতেহার ছিল বিএনপির। সরকার গঠনের পর এই ইশতেহারে ৫২ শতাংশ মানুষের রায় বাস্তবায়ন করতে হবে। খাল খনন, শিক্ষা, শিল্পের বিপ্লব ইশতেহারে ছিল। সেই কাজগুলো করছি। জিয়াউর রহমান যেভাবে প্রত্যেক খতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, সেই পথনির্দেশিকা অনুসরণ করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সঠিক কাজগুলো সহযোগিতা করলেই সরকার সফল হবে। শুধু আমরা কাজ করলেই হবে না। তৃণমূল পর্যন্ত সব নেতাকর্মীর লক্ষ্যগুলো সফল করে জনগণের চোখে সফল সরকার হিসাবে প্রতিষ্ঠা করতে আহ্বান জানাই।

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

ধারের টাকায় অর্থনীতি এগোবে না: অর্থ উপদেষ্টা

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে গত ৭৭ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে। আজ রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫৮৫ শিশুর মধ্যে ৯০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আর বাকি ৪৯৫ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং একই সময়ে আরও ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ পর্যন্ত সর্বমোট হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৮৪১ জন।

×