শিরোনাম:

তিন দিনের সফরে মেসি এখন কলকাতায়

তিন দিনের সফরে মেসি এখন কলকাতায়

২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে আলবিসেলেস্তেদের অধিনায়ক ছিলেন লিওনেল মেসি। সেই ঘটনার ১৪ বছর পর চলতি বছরের নভেম্বরে আর্জেন্টিনা দলের আবার ভারত সফর করার কথা থাকলেও শেষমেষ সেটি বাতিল হয়ে যায়।

তবে মেসিকে দেখার আক্ষেপ ঠিকই পূরণ হচ্ছে ভারতের ফুটবল প্রেমিদের। গতকাল শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ২টা ২৬ মিনিটে কলকাতায় নামেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে এক নজর দেখতে গভীর রাতেও বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। তাঁদের হাতে ছিল ভারত ও আর্জেন্টিনার পতাকা, আর মুখে ছিল ‘মেসি’ ‘মেসি’ স্লোগান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সমর্থকদের উত্তেজনা আরও বেড়ে যায় মেসি বিমানবন্দরের গেট দিয়ে বের হওয়ার সময়। রাত ৩টা ৩২ মিনিটে ৪ নম্বরে গেট দিয়ে বের হন মেসি। এ সময়কার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে।

সেসব ভিডিওতে দেখা গেছে, মেসিকে এক নজর দেখতে সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। অন্য গেটে অপেক্ষারত সমর্থকেরা দৌড়াতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়েছে।

বিমান বন্দর থেকে বের হয়ে হোটেলে যান মেসি। হোটেলের বাইরে বহু সমর্থক রাতভর অপেক্ষায় ছিলেন মেসিকে এক নজর দেখতে। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রাতে কলকাতা গিয়েছেন শাহরুখ খানও। ব্যক্তিগত বিমানে কলকাতা যান বলিউড বাদশা। আজ মেসির সঙ্গে একই অনুষ্ঠাতে দেখা যাবে শাহরুখকে।

উল্লেখ্য, আজ সকাল থেকেই ব্যস্ত সময় কাটবে মেসির। ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট পর্ব। এরপর নিজের ৭০ ফুট উচ্চতার মূর্তি ভাচুর্য়ালি উন্মোচন করবেন বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক।

সকাল ১১ টা ১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে যাবেন মেসি। সেখানে সাড়ে ১১টায় দেওয়ার কথা শাহরুখ খানের। পরবর্তীতে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলির সঙ্গে। দুপুর ১২টায় সেলিব্রিটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। এরপর সংবর্ধনা ও সংক্ষিপ্ত আলাপ পর্ব শেষে ২টায় হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মেসি।

হায়দরাবাদ পর্ব শেষ করে মুম্বাই ও দিল্লিতে সময় কাটিয়ে ১৫ ডিসেম্বর রাতে ভারত সফরের সমাপ্তি ঘটার কথা আর্জেন্টাইন কিংবদন্তির।

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল

তিন দিনের সফরে মেসি এখন কলকাতায়

আজকাল কয়েকটা রাজনৈতিক দল খুব জোর করে বলে সংস্কার সংস্কার। আরে জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন— এ কথা বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, সব প্রতিষ্ঠানকে গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমান বিএনপির কাছে আলোকবর্তিকার মতো। কৃষি, গবেষণা— সবখাতেই জিয়ার নাম খচিত আছে। তিনি দেশে কৃষি বিপ্লব করে তুলেছিলেন। অর্থনীতির ভীত মজবুদ করেছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে মেসি এখন কলকাতায়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নামে বিদেশের মানুষ বাংলাদেশকে চিনতো। যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। শহীদ জিয়া যেভাবে দেশ এগিয়ে নিতে চেয়েছিলেন আমরা চেষ্টা করছি সেভাবে দেশ পরিচালনা করতে।

তারেক রহমান বলেন, বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যত প্রজন্মের জন্য ক্ষতি হবে।

সরকারপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ইশতেহার ছিল বিএনপির। সরকার গঠনের পর এই ইশতেহারে ৫২ শতাংশ মানুষের রায় বাস্তবায়ন করতে হবে। খাল খনন, শিক্ষা, শিল্পের বিপ্লব ইশতেহারে ছিল। সেই কাজগুলো করছি। জিয়াউর রহমান যেভাবে প্রত্যেক খতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, সেই পথনির্দেশিকা অনুসরণ করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সঠিক কাজগুলো সহযোগিতা করলেই সরকার সফল হবে। শুধু আমরা কাজ করলেই হবে না। তৃণমূল পর্যন্ত সব নেতাকর্মীর লক্ষ্যগুলো সফল করে জনগণের চোখে সফল সরকার হিসাবে প্রতিষ্ঠা করতে আহ্বান জানাই।

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

তিন দিনের সফরে মেসি এখন কলকাতায়

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে গত ৭৭ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে। আজ রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫৮৫ শিশুর মধ্যে ৯০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আর বাকি ৪৯৫ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং একই সময়ে আরও ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ পর্যন্ত সর্বমোট হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৮৪১ জন।

×