শিরোনাম:

সারা দেশে কোরবানির হাট বসবে সাড়ে ৩ হাজারের বেশি

সারা দেশে কোরবানির হাট বসবে সাড়ে ৩ হাজারের বেশি

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে গরু ছাগলের হাট বসবে সাড়ে ৩ হাজার ৬০০ এর বেশি এবং ঢাকার দুই সিটিতে বসবে ২৭টি। রোববার (৩ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, কোরবানিযোগ্য গবাদিপশুর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি; ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য প্রজাতি—উট, দুম্বা ইত্যাদি ৫ হাজার ৬৫৫টি।

আমিন উর রশিদ বলেন, এবার কোরবানিযোগ্য পশুর কোনো ঘাটতি নেই, ফলে কোরবানিতে কোনো সংকট হবে না। চাহিদার তুলনায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে কোরবানির পশু যাতে দেশে ঢুকতে না পারে, সে জন্য কঠোর নজরদারি করা হবে। সীমান্তে বিজিবি ও পুলিশ মোতায়েন থাকবে এবং কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না।

হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন। কুরবানির হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে এবং বড় হাটগুলোতে একাধিক টিম রাখা হবে, যাতে পশুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা যায়।

কুরবানির পশু পরিবহনের সময় হয়রানি ও চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, পহেলা মে থেকে চাঁদাবাজি ও রাহাজানির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনলাইনে পশু কেনাবেচার ক্ষেত্রেও কোনো খাজনা বা হাসিল নেয়া হবে না।

বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও সতর্কতার কথা জানিয়ে তিনি বলেন, কুরবানির হাট থেকে উৎপন্ন বর্জ্য একই দিনেই অপসারণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের সহায়তায় আগামী তিন মাস সরকারিভাবে সহযোগিতা দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী

সারা দেশে কোরবানির হাট বসবে সাড়ে ৩ হাজারের বেশি

টানা কয়েকদিন ধরে দেশজুড়ে দাপটে রয়েছে বৃষ্টি। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এ অবস্থায় চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসে তীব্র কালবৈশাখীসহ কয়েক দফায় বজ্র ও শিলাবৃষ্টি হানা দিতে পারে।

মে মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ও ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এ ছাড়া, চলতি মাসে দেশে এক থেকে তিনটি মৃদু (৩৬-৩৭.৯° সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.১° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র রূপ (৪০-৪১.৯° সে.) নিতে পারে।

একই সঙ্গে, চলতি মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোতে পানি সমতল সময়-বিশেষে বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, গত এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা বেশি ৭৫.৭ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত এবং বাকি বিভাগগুলোতে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১

সারা দেশে কোরবানির হাট বসবে সাড়ে ৩ হাজারের বেশি

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ২৬১। রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১০ শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে এবং বাকি নয়জনের মৃত্যু হয়েছে হামজনিত উপসর্গে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মৃত্যুর সংখ্যা ৫০ এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৬ জন সন্দেহজনক এবং ৯৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগী ৪০ হাজার ৪৯১ জন এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৮১৬ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম সংক্রমণ এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে শিশুদের মধ্যে ঝুঁকি বেশি থাকায় দ্রুত শনাক্তকরণ, সঠিক চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

সারা দেশে কোরবানির হাট বসবে সাড়ে ৩ হাজারের বেশি

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) মৈত্রী সুপার র্থামাল পাওয়ার প্ল্যান্ট নামের এ কেন্দ্র গত মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি।

আজ (রোববার, ৩ মে) দুপুরে বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী বলেন, ‘সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা আমাদের শক্তিশালী ডিজাইন এবং টিমের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। এ সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যকার সফল সহযোগিতার একটি অনন্য নিদর্শন।’

বর্তমানে কেন্দ্রটি ভারতের এনটিপিসি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত একদল দক্ষ বাংলাদেশি প্রকৌশলী দ্বারা পরিচালিত হচ্ছে। এনটিপিসি বর্তমানে উপদেষ্টা হিসেবে কারিগরি সহায়তা প্রদান করলেও, স্থানীয় মেধাবী প্রকৌশলীদের মাধ্যমে এই বিশাল বিদ্যুৎকেন্দ্রের দৈনন্দিন পরিচালনা বাংলাদেশের কারিগরি সক্ষমতা অর্জনের পথে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

জ্বালানি উৎস বহুমুখীকরণ ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে চলা বাংলাদেশের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিকূল আবহাওয়া ও সর্বোচ্চ চাহিদার সময়েও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করে কেন্দ্রটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা জোরদারে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

×