শিরোনাম:

‎এত গুম-খুন করেও আওয়ামী লীগের অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

‎এত গুম-খুন করেও আওয়ামী লীগের অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, এত গুম-খুন করার পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই।

‎বুধবার (৫ আগস্ট) দুপুরে ‘জুলাই গণঅভ্যুথান দিবস’ উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

তার অভিযোগ, অনুশোচনা করার বদলে আওয়ামী লীগ এখনো নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে। দলটিতে রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রশ্ন, ‘কেউ বক্তব্য দিতে গেলে ভুয়া ভুয়া বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা শিখবো কবে? আমরা সবাইকে সম্মান করতে চাই।’

‎জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়ে তিনি বলেন, ‘তাদের পরিবার এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। দেশের সামর্থ্য অনুযায়ী সরকার তাদের পাশে থাকবে এবং যথাযথ সম্মান নিশ্চিত করবে।’

‎হাফিজ উদ্দিন বলেন, ‘২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে বাংলাদেশের জন্য প্রয়োজন হলে আবারও লড়াই করব। দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাবো । গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, তেমনি জুলাইয়ের আন্দোলনও গণতন্ত্রের জন্য।

‎তিনি বলেন, নির্বাচন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা বজায় থাকলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।

‎জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎তিনি বলেন, আওয়ামী লীগ বলছে, ডিসেম্বরে দেশে আসবে। আসেন! আমরাও দেখবো।

‎এসময় অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিতে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকায় উপস্থিত কয়েকজনের হট্টগোলের ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

‎তিনি বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে তাতে অসঙ্গতি আছে। এজন্য দুঃখ প্রকাশও করা হয়েছে। তারপরও একে পুষে রেখে বিশৃঙ্খলা কাম্য নয়।

‎এই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক কাঠামোকে মজবুত করা বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

‎এত গুম-খুন করেও আওয়ামী লীগের অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আগামীকাল রোববার (৯ আগস্ট) এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল শাখা থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট সকাল ৮টা ৪৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ মহেশখালীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন।

কক্সবাজারের কর্মসূচি শেষে দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে পেলাগাজী দিঘির মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে তিনি ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের কথা রয়েছে।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর হুজুর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পরদিন থেকে রমজান মাস শুরু এবং বাবুনগর মাদরাসায় খতমে তারাবির দায়িত্বে থাকায় ঢাকায় অবস্থান করা সম্ভব নয় বলে হুজুর প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তখন প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে এসে তার সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সেই সিদ্ধান্তের আলোকে প্রধানমন্ত্রীর ফটিকছড়িও সফর করবেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

সাক্ষাৎ শেষে দুপুর ২টা ৩০ মিনিটে হাটহাজারীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসন সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরের একটি হোটেলে স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

 

 

জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না: জামায়াত আমির

‎এত গুম-খুন করেও আওয়ামী লীগের অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, জনগণের অধিকার এবং জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ‘জুলাই’ শেষ হয়নি।

আজ শনিবার (৮ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক এক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। এ সময়ে অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিয়ে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, কারারুদ্ধ হয়েছেন এবং অসংখ্য মিথ্যা মামলার মুখোমুখি হয়েছেন। তবে সমস্ত নির্যাতন পেরিয়ে ছাত্র-জনতা রাজপথে নেমে এসে গণঅভ্যুত্থান গড়ে তুলেছে।

তিনি বলেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলার পর তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নির্মম শাহাদাতের মধ্য দিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু হয়। একই দিনে ঢাকা ও চট্টগ্রামে প্রাণহানি ঘটে এবং ১৮ জুলাই থেকে তা আরও ভয়াবহ রূপ নেয়।

জামায়াত আমির অভিযোগ করেন, বিগত সরকারের পতনের দিনগুলোতেও ইন্টারনেট বন্ধ করে লাশ গায়েব করা এবং আশুলিয়ায় মানুষকে ট্রাকে ফেলে আগুন দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে। তিনি বলেন, ৩ আগস্ট সেনাসদস্যরা জনগণের ওপর অস্ত্র প্রয়োগ না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় জাতির ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছিল।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সাময়িক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সরকারের অনেক উপদেষ্টা দায়িত্ব পালনে নিরপেক্ষতার পরিচয় দিতে পারেননি।

জুলাই জাদুঘরে কোনো দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম ‎

‎এত গুম-খুন করেও আওয়ামী লীগের অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

‎জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে কোনো দল বা গোষ্ঠীর একক বয়ানে পরিণত না করে প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরকে জাতীয় ইতিহাসচর্চার একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এখানে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না।

‎শনিবার (৮ আগস্ট) সকালে গণভবনে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের এই মন্তব্যটি করেন।

‎নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা নির্দিষ্ট গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এটি সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলন। তাই জাদুঘরে কোনো বিশেষ রাজনৈতিক দলের রাজনৈতিক সংগ্রাম বা এজেন্ডাকে বেশি প্রাধান্য না দিয়ে সার্বিক ও জাতীয় ইতিহাস তুলে ধরতে হবে

নাহিদ ইসলাম বলেন, শহীদদের পরিবারের কাছ থেকে জাদুঘর কর্তৃপক্ষ যে বিপুলসংখ্যক স্মৃতিচিহ্ন পেয়েছে, তার একটি অংশ বর্তমানে প্রদর্শিত হচ্ছে। আরও অনেক স্মৃতিচিহ্ন রয়েছে, যেগুলো শৈল্পিকভাবে প্রদর্শনের উদ্যোগ নেওয়া যেতে পারে।’

‎নাহিদ আরও বলেন,অতীতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও দলীয়করণের অভিযোগ ছিল। জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না। এটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং জাতীয় ইতিহাসের একটি কেন্দ্র হওয়া উচিত।

‎জাদুঘরে শহীদ আবু সাঈদের উপস্থিতি নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান প্রতীক। তার ছবি বর্তমানে প্রদর্শনীতে না থাকার বিষয়টি তারা জাদুঘর কর্তৃপক্ষকে জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আবু সাঈদকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরির পরিকল্পনা রয়েছে এবং সেটি জাদুঘরে প্রদর্শন করা হবে।

এনসিপির এই নেতা বলেন, বিপুলসংখ্যক দর্শনার্থীর চাপ সামলানোর মতো পর্যাপ্ত জনবল বর্তমানে নেই। প্রায় ২০০ জনের মতো জনবল প্রয়োজন হলেও এখন মাত্র ১৫ থেকে ২০ জন কাজ করছেন। স্বল্প জনবল দিয়ে আপাতত স্বেচ্ছাসেবকদের সহায়তায় কার্যক্রম চালানো হচ্ছে।গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

‎গণভবনের পুরো ১৭ একর জায়গাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জাদুঘরের পরিসর আরও বাড়িয়ে বিভিন্ন ঘটনা, স্মৃতি ও নিদর্শনকে দর্শনার্থীদের সামনে তুলে ধরার পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

 

×