শিরোনাম:

পাঁচ দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল

পাঁচ দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল

ছবি ; সংগৃহীত

টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। তবে সম্প্রতি উখিয়ার ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকার একটি কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর, জেলার পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও তদারকিতে বাড়তি নজরদারি বাড়িয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর দিন সকাল থেকেই শহরের সমুদ্রসৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্টে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিকেলে লাবণী পয়েন্টে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং চলবে সন্ধ্যা পর্যন্ত।

পাঁচ দিনের লম্বা ছুটির শুরুতে ইতিমধ্যে লাখো পর্যটক কক্সবাজারে এসে পৌঁছেছেন। কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির মতে, এই ছুটিতে প্রতিদিন গড়ে প্রায় দেড় লাখ পর্যটক আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে মোট পর্যটকের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে যেতে পারে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান , পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সমুদ্রসৈকতসহ জেলার বিভিন্ন পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশের দল দায়িত্ব পালন করছে একইসঙ্গে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত আছে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটনশিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রশাসনের অগ্রাধিকার।

পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া বা তাদের হয়রানি করা হচ্ছে কি না, এ ছাড়া আবাসনের ক্ষেত্রে কোনো অব্যবস্থাপনা আছে কিনা তা নজরদারিতে রাখা হচ্ছে বলে জানান তিনি।

পাটুয়ারটেকের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর পর্যটকদের মধ্যে মূল শহরের ভেতরের হোটেলগুলোতে থাকার প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। ফলে উপকূলবর্তী বা প্রত্যন্ত অঞ্চলের কাঠের তৈরি রিসোর্ট ও কটেজগুলোতে বুকিংয়ের চাপ কিছুটা কমেছে।

ঢাকা থেকে পরিবার নিয়ে প্রতিমা বিসর্জন দেখতে এসেছেন পর্যটক নিতাই শর্মা। তিনি বলেন, কক্সবাজার পছন্দের জায়গা, আর এখানে দেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন হয়। উৎসবের পাশাপাশি ঘোরাঘুরি হয়ে গেলো, তাই পরিবার নিয়ে চলে এসেছি। আবহাওয়াসহ সার্বিক পরিবেশ খুবই চমৎকার লাগছে।

চট্টগ্রাম থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে আসা পর্যটক মামুন ইসলাম বলেন, কক্সবাজারে এলে সমুদ্রের সামনে দাঁড়ালে অন্য রকম এক অনুভূতি হয়। সকাল-বিকেল সৈকতে ঘোরাঘুরি, ছবি তোলা আর ঢেউ দেখা—এসবের মধ্য দিয়েই ছুটির সময়টা কাটছে।

সৈকতে সমুদ্রস্নান নিরাপদ করতে পর্যটক সমাগম হওয়া পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন সি-সেইফ লাইফগার্ডের সদস্যরা।

সি-সেইফের উদ্ধারকর্মী মো. সেলিম উদ্দীন বলেন, সাগরে নামার সময় পর্যটকদের সতর্ক থাকতে হবে। লাইফগার্ডদের নির্দেশনা মেনে নির্ধারিত এলাকায় গোসল করলে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে ৫ লাখের বেশি পর্যটকের সমাগম হতে পারে। এরই মধ্যে শহরের পাঁচ শতাধিক হোটেল, মোটেল ও কটেজের প্রায় ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, পাঁচ দিনের ছুটিতে প্রতিদিন গড়ে লক্ষাধিক পর্যটক আসতে পারেন বলে আশা করা হচ্ছে। শহর এলাকার অধিকাংশ হোটেল-মোটেল পর্যটকে পরিপূর্ণ, তাদের সেবায় যাতে কোনো ঘাটতি না থাকে সে লক্ষে সমিতির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১০ জন পর্যটক, ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠায় প্রশাসনের পক্ষ থেকে সর্তকতা ও বাড়তি নজরদারি আরোপ করা হয়েছে।

সমুদ্রসৈকত, হিমছড়ি ঝরনা, দরিয়ানগর, ইনানী ও পাটুয়ারটেকসহ সব পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ টিম মাঠে কাজ করছে। হোটেল বা রেস্তোরাঁগুলো যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত দাম বা বাড়তি ভাড়া আদায় করতে না পারে, তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

সুস্থ্য হয়ে উঠছেন ইলিয়াস কাঞ্চন, নিতে হচ্ছে না কেমোথেরাপি

পাঁচ দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে লন্ডনে চিকিৎসা নিচ্ছিলেন জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চললেও আগের থেকে তিনি অনেক ভালো আছেন।

লিটন এরশাদ নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইলিয়াস কাঞ্চনের শারিরীক অবস্থা সম্পর্কে থার্ডআই অনলাইনকে আজ ২৫ অক্টোবর দুপুরে এই সুসংবাদ জানান।

লিটন এরশাদ বলেন, ‘নিরাপদ সড়ক চাই’  প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে এখন আর কেমোথেরাপি নিতে হচ্ছে না। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহর ইচ্ছায় কাঞ্চন ভাই আগের চেয়ে অনেক অনেক ভালো আছেন।

প্রায় ১০ মাসের চিকিৎসা নিয়ে গত আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দিন সাতেক দেশে ছিলেন। ফিরে যাওয়ার পর তার কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও সেটা আর লাগছে না।

লিটন এরশাদ আরও বলেন, কাঞ্চন ভাইয়ের ইমিনিউ থেরাপি দেয়ার কথা ছিল। এখন শুধু ঔষধের উপরই চলছে। কথাবার্তায় জড়তা অনেকটা কেটে যাচ্ছে। হাঁটাচলায় তিনি আগের চেয়ে অনেক স্বাভাবিক হয়ে আসছে।

ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক কালজয়ী অভিনেতা এবং সমাজসেবক। রূপালী পর্দার জনপ্রিয় এই নায়ক দীর্ঘ তিন দশক ধরে ঢালিউড মাতিয়েছেন এবং পরবর্তীতে নিজের ব্যক্তিগত ট্র্যাজেডিকে রূপ দিয়েছেন দেশের সবচেয়ে বড় সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ গড়ে তোলেন্।

থার্ডআই নিউজ পরিবার এই বরেণ্য শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর

পাঁচ দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল

ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলার কারণে টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর, আজ রোববার ২৫ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। গত ১২ অক্টোবর বিমানবন্দরটিতে হুথিদের ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও অন্তত ১৮ জন নিহত হওয়ার পর এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল।

শনিবার (২৪ অক্টোবর) বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক আনুষ্ঠানিক ঘোষণার পর আজ থেকে নতুন টার্মিনাল বিন্যাসে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।

এর আগে গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালানোর খবর পাওয়া যায়। এসব হামলায় বিমানবন্দরটিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণহানির তথ্য দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে ফ্লাইট চলাচলের সর্বশেষ পরিস্থিতি ও যাত্রাসংক্রান্ত নির্দেশনা জানতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিমানবন্দরটি আজ পুনরায় চালু করা হলেও নিরাপত্তা শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। বিমানবন্দর খোলার এই দিনটিতেও (রোববার) রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রিয়াদ বিমানবন্দরকে এখনও তাদের জন্য “সামরিক লক্ষ্যবস্তু” ও “অনিরাপদ” হিসেবে উল্লেখ করে সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে এটি ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন।

শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প

পাঁচ দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আজ (২৫ অক্টোবরথেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আবাসিক ক্যাম্পের জন্য জড়ো হন ফুটবলাররা।

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরকে কেন্দ্র করে বাংলাদেশ দলের প্রস্তুতি ও বর্তমান প্রধান কোচ থমাস ডুলির অধীনে ডাক পাওয়া প্রাথমিক দলের খেলোয়াড়রা ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই ক্যাম্পের জন্য রিপোর্ট করেছেন।

প্রথম দিনেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সব খেলোয়াড় এবং ইনজুরি কাটিয়ে ফেরা ডিফেন্ডার তপু বর্মন ক্যাম্পে যোগ দিয়েছেন। এছাড়া ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও টিম হোটেলে রিপোর্ট করেছেন।

থমাস ডুলির ডাকা এই ২৮ সদস্যের প্রাথমিক দলে ২১ জন দেশের অভ্যন্তরীণ লিগের এবং ৭ জন প্রবাসী ফুটবলার রয়েছেন।

ক্যাম্প শুরুর প্রথম দিনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে দলে শৃঙ্খলার ব্যাপারে কড়া বার্তা এবং ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

তবে আসেননি শুকি ইতোফোসা। ফর্টিস এফসির দলের সঙ্গে গতকাল রাতেই ঢাকা এলেও এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি জাপান বংশোদ্ভুত এই ফুটবলার। ধারণা করা হচ্ছে, বিকেল নাগাদ ক্যাম্পে রিপোর্ট করবেন তারা।

×