শিরোনাম:

‘বরবাদ’ এর সাফল্য এখন বাংলাদেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

‘বরবাদ’ এর সাফল্য এখন বাংলাদেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

‘বরবাদ’ এর সাফল্য এখন বাংলাদেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে।  শাকিব খান অভিনীত ‘বরবাদ’ এবার পা রাখল মধ্যপ্রাচ্যের চারটি দেশ সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইন।

বাংলাদেশে মুক্তির পর থেকেই ছবিটি  জনপ্রিয়তায় ঈদের চার ছবিকে টপকিয়ে শীর্ষে। এমনকি জনপ্রিয় সিনেমা হলগুলোতে ব্ল্যাকে টিকেট বিক্রি এবং জালিয়াতির কথা পত্রিকায় আলোচিত। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ মুক্তির এক মাসেই প্রায় ৭৫ কোটি টাকার ক্রস কালেকশন করেছে বলে জানা যায়।

 

 

‘বরবাদ’ জনপ্রিয়তার ধারাবাহিকতায় বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, ডেনমার্কেও প্রদর্শিত হচ্ছে। জনপ্রিয় ডিস্ট্রিবিউশন হাউজ ‘পিএইচএফ ডিস্ট্রিবিউশন‘ যারা ইতিপূর্বে বাহুবলী, আরআরআর, মারকো ও হিট-এর মতো জনপ্রিয় ছবি সাফল্যের সঙ্গে মুক্তি দিয়েছে। তারাই মধ্যপ্রাচ্যে ‘বরবাদ’ ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছেন।

‘বরবাদ’ চলচ্চিত্রের প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, এটি পিএইচএফ ডিস্ট্রিবিউশন হাউজ-এর মাধ্যমে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলাদেশি ছবি। ডিস্ট্রিবিউশন হাউজের উদৃতি দিয়ে তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমা মুক্তি দিতে সময় লাগে। তবে সবকিছু গুছিয়ে এখন তারা প্রস্তুত। সেখানে বিপুলসংখ্যক বাংলাদেশি এবং ভারতীয় দর্শক আছে, যারা হলে গিয়ে ‘বরবাদ’ উপভোগ করবেন।

শাকিব খানের পাশাপাশি এই ছবিতে আরো অভিনয় করেছে :  ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত ও মামুনুর রশীদ সহ  জনপ্রিয় সব তারকারা।

 

খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের’ ‘নির্লজ্জ লঙ্ঘন’: পুতিন

‘বরবাদ’ এর সাফল্য এখন বাংলাদেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে মার্কিন ও ইসরায়েলি হামলায় হত্যার ঘটনাকে নৈতিকতা ও আইনের ‘সিনিক্যাল লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন। খবর এএফপি

ক্রেমলিন দ্বারা প্রকাশিত তার ইরানি সমকক্ষ মাসউদ পেজেশকিয়ানকে লেখা একটি চিঠিতে, পুতিন খামেনেইর হত্যার জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন, বলছেন যে এই হত্যাকাণ্ড মানব নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মের ‘সিনিক্যাল লঙ্ঘন’ করে করা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

‘বরবাদ’ এর সাফল্য এখন বাংলাদেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

অর্থমন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় মন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

খামেনির হত্যা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

‘বরবাদ’ এর সাফল্য এখন বাংলাদেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রবিবার বলেছেন যে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বব্যাপী শিয়াদের একজন বিশিষ্ট নেতার হত্যাকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে এবং বিশেষ করে বিশ্বব্যাপী শিয়াদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে,”।

পেজেশকিয়ান বলেছেন যে সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক প্রজাতন্ত্রের অধিকার এবং দায়িত্ব।

“ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের অপরাধী এবং পরিকল্পনাকারীদের প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব এবং অধিকার বলে মনে করে,” পেজেশকিয়ান বলেছেন।

×