শিরোনাম:

সাবেক ওয়ার্ড কাউন্সিলার লিয়াকত আলী নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

সাবেক ওয়ার্ড কাউন্সিলার লিয়াকত আলী নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

সোমবার (২১ জুলািই)  টিপুসুলতান রোড, ওয়ারী ৪১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার আলহাজ লিয়াকত আলী’র নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন ওয়ারী ৪১ নং ওয়ার্ডের এলাকাবাসী।

সাংবাদিকদের উদ্দেশ্যে লিয়াকত আলী বলেন, আমার নামে ভাড়াটিয়ার  ঘরে তালা মারার অভিযোগে একটি কুচক্রি মহল আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা/উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করে।

আমি সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল।কিন্তু স্থানীয় স্বৈরাচারের দোসর  আমার প্রতিপক্ষ তাদের পেইড মিডিয়া ডেইলী লাইভ নিউজ.২৪’ কে দিয়ে তালাবদ্ধর ভিডিও  মিথ্যা নাটক বানিয়ে প্রচার করে।

তিনি আরো বলেন,প্রকৃত ঘটনার কোন সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই না করে তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়া প্রচার করে দেয়। যা সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষপূর্ণ মানহানিকর। সেই ফ্যাসিস্টের দোসররা আমার দীর্ঘকালের সুনাম ও সামাজিক মর্যাদা ইচ্ছাকৃতভাবে বিনষ্ট করতে তা দ্রুত প্রচারের জন্য বুস্টিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি বিনয়ের সাথে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। ফেসবুক পেইজ সর্ব্বোস এই সংবাদ মাধ্যমগুলো যারা এ জাতীয় মিথ্যা সংবাদ প্রচার করে সাংবাদিকতাকে কুলোষিত করছে আপনারা সাংবাদিকরা তাদের প্রতি নজর দেন।

সবশেষে লিয়াকত আলী বলেন, ৪১নং ওয়ার্ডবাসী এবং আমার শুভাকান্ডকীদের পরামর্শে আমি এই সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করছি , আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রচারিত মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যাহার এবং ক্ষমা না চাইলে পরবর্তীতে আমি আমার প্রতিপক্ষদের এবং যারা এই ভিডিও শেয়ার করেছে তাদের সকলের বিরুদ্ধে আইসিটি আইনী পদক্ষেপ নিতে বাধ্য থাকবো।

 

ঘটনা চক্রে জানা যায়, বাড়িওয়ালা আনোয়ার হোসেন তার ভাড়াটিয়ার নিকট ভাড়া বাবদ প্রাপ্ত টাকা না পেয়ে বাড়ীতে তালা দেয়। কিন্তু ভাড়াটিয়া তার বোনকে দিয়ে নাটক সাজিয়ে স্বৈরাচারীর দোসর তাদের পেইড মিডিয়া ডেইলী লাইভ নিউজ.২৪’কে দিয়ে ভিডিও ধারণ করে অপপ্রচার করে। ।

 

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল

সাবেক ওয়ার্ড কাউন্সিলার লিয়াকত আলী নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

আজকাল কয়েকটা রাজনৈতিক দল খুব জোর করে বলে সংস্কার সংস্কার। আরে জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন— এ কথা বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, সব প্রতিষ্ঠানকে গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমান বিএনপির কাছে আলোকবর্তিকার মতো। কৃষি, গবেষণা— সবখাতেই জিয়ার নাম খচিত আছে। তিনি দেশে কৃষি বিপ্লব করে তুলেছিলেন। অর্থনীতির ভীত মজবুদ করেছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

সাবেক ওয়ার্ড কাউন্সিলার লিয়াকত আলী নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নামে বিদেশের মানুষ বাংলাদেশকে চিনতো। যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। শহীদ জিয়া যেভাবে দেশ এগিয়ে নিতে চেয়েছিলেন আমরা চেষ্টা করছি সেভাবে দেশ পরিচালনা করতে।

তারেক রহমান বলেন, বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যত প্রজন্মের জন্য ক্ষতি হবে।

সরকারপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ইশতেহার ছিল বিএনপির। সরকার গঠনের পর এই ইশতেহারে ৫২ শতাংশ মানুষের রায় বাস্তবায়ন করতে হবে। খাল খনন, শিক্ষা, শিল্পের বিপ্লব ইশতেহারে ছিল। সেই কাজগুলো করছি। জিয়াউর রহমান যেভাবে প্রত্যেক খতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, সেই পথনির্দেশিকা অনুসরণ করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সঠিক কাজগুলো সহযোগিতা করলেই সরকার সফল হবে। শুধু আমরা কাজ করলেই হবে না। তৃণমূল পর্যন্ত সব নেতাকর্মীর লক্ষ্যগুলো সফল করে জনগণের চোখে সফল সরকার হিসাবে প্রতিষ্ঠা করতে আহ্বান জানাই।

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

সাবেক ওয়ার্ড কাউন্সিলার লিয়াকত আলী নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে গত ৭৭ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে। আজ রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫৮৫ শিশুর মধ্যে ৯০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আর বাকি ৪৯৫ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং একই সময়ে আরও ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ পর্যন্ত সর্বমোট হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৮৪১ জন।

×