শিরোনাম:

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নিয়মিত ট্রেনের পাশাপাশি এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেন (ঈদ স্পেশাল) পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত ২২ ফেব্রুয়ারি রেলভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টিকিট বিক্রির সময়সূচি : বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ, যা চলবে ১৯ মার্চ পর্যন্ত।

এতে বলা হয়, যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ যাত্রার অগ্রিম টিকিট আগামী ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট। আর ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ৯ মার্চ পর্যন্ত ১৯ মার্চের টিকিট বিক্রি হবে। তবে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

এতে বলা হয়, ১৩ মার্চ থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ মার্চ পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ পাওয়া যাবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ পাওয়া যাবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ পাওয়া যাবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ পাওয়া যাবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ পাওয়া যাবে ২৮ মার্চের টিকিট এবং ১৯ মার্চ পাওয়া যাবে ২৯ মার্চের টিকিট।

বিশেষ ট্রেন সার্ভিস: এদিকে ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন নির্দিষ্ট রুটে চলাচল করবে। এর মধ্যে রয়েছে, চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ২), ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিস্তা স্পেশাল (৩ ও ৪), ভৈরববাজার-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল (৫, ৬, ৭ ও ৮) এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল (৯ ও ১০)।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট ফেরত দেওয়া যাবে না। তবে যাত্রার দিন স্টেশনের কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণী ব্যতীত) ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং টিকিট’ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১৬ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) প্রত্যাহার করা হয়েছে। এ সময় একতা, দ্রুতযান, পঞ্চগড়সহ উত্তরবঙ্গগামী ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। এছাড়া নাশকতা রোধে রেললাইন ও ব্রিজগুলোতে বিশেষ টহল এবং বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি ও পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিপজ্জনক ও টিকেটবিহীন ভ্রমণ রোধে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে এই দুই স্টেশনমুখী কোনো আন্তঃনগর টিকিট ইস্যু করা হবে না।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা বজায় রাখতে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পৃথক মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।

বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দেন। তিনি বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।

বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)-এর চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় সংসদকে কার্যকর রাখতে ভূমিকা রাখবে নারী এমপিরা: মির্জা ফখরুল

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে কার্যকর রাখতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) দুপুরে সরকারদলীয় জোটের সদ্য শপথ নেয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে নারী এমপিরা জানান, জনসাধারণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ন্যায় ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন তারা। নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই হবে তাদের প্রধান অগ্রাধিকার।

গত রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নেন। রাত ৯টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান।

পুলিশের শার্ট আগের মতই প্যান্ট থাকবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের নতুন পোশাক মানানসই নয়, তাই আগের পোশাকেই ফিরছে পুলিশ। তিনি বলেন, শার্ট আগের মতোই থাকবে—মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারাদেশে নীল। প্যান্ট থাকবে খাকি রঙের।

সোমবার (০৪ মে) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী আদালতের মাধ্যমে জামিন পেয়েছে, এ বিষয়ে সরকারের কিছু করার নেই। তবে এসব ব্যক্তি সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, অন্তর্বর্তী সরকার এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জনগণকে স্বস্তি দিতে কাজ করছে সরকার, যদিও এর জন্য কিছুটা সময় লাগতে পারে।

পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নিয়োগ, বদলি, প্রমোশন বা ডিসিপ্লিনারি অ্যাকশন— এগুলো মন্ত্রণালয়ের রুটিন কাজ। এগুলো চলছে। এটার কোনো টাইম লিমিট নেই। এটা প্রতিদিনকার কাজ।

যাদের অপসারণ করা হয়েছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার অভিযোগ বা প্রমাণ পেয়েছেন কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এগুলো মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়। এগুলো যাচাই-বাছাই করে দেখা হয়। কারো প্রতি যেন অবিচার না হয় আমরা সেভাবে দেখেছি।

×