বড় জয়ে প্রতিশোধ লিভারপুলের
প্রিমিয়ার লিগে ২০২৫-২৬ মৌসুমের প্রথম রাউন্ডে ওয়েস্ট হামের কাছে ০-২ গোলে হেরেছিল লিভারপুল। এই প্রতিপক্ষের বিপক্ষে আট ম্যাচে প্রথম হার ছিল সেটি। এবার লিগের দ্বিতীয় রাউন্ডে বল জয়ে সেই হারের শোধ তুলল অল রেডরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে ওয়েস্ট হামের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে লিভারপুল। প্রথামার্ধেই সফরকারীদের জালে তিনবার বল পাঠায় স্বাগতিকরা। গোল করেন হুগো একিতিকে, ভার্জিল ফন ডাইক ও ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর গোলের পর আত্মঘাতি গোলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।
এই জয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এলো লিভারপুল। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে চারে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৬১।
নিজেদের মাঠে প্রতিপক্ষ থেকে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ধার ছিল বেশি লিভারপুলেরই। ৪৯ শতাংশ বল দখলে রাখা লিভারপুল মোট শট নিয়েছে ১৮টি, এরমধ্যে লক্ষ্যে ছিল সাতটি। বিপরীতে ১১টি শট নিয়ে চারটি গোলমুখে রাখে ওয়েস্ট হাম।
ম্যাচের ৫ মিনিটেই লিড নেয় লিভারপুল। রায়ান গ্রাভেনবার্খের বাড়ানো পাস থেকে ফরাসি ফরোয়ার্ড একিতিকে নিচের বাঁ কোণে জোরালো শটে জাল কাঁপান। এরপর ২৪ মিনিটে ব্যবধান ২-০ করেন ফন ডাইক। দমিনিক সোবল্লাইয়ের নেওয়া কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন ডাচ ডিফেন্ডার।
লিভারপুলের তৃতীয় গোলটি আসে ম্যাক অ্যালিস্টারের সৌজন্যে। একিতিকের নিখুঁত এক পাস থেকে দারুণ এক ভলিতে ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। প্রথামার্ধেই শেষ হয়ে যাওয়া ম্যাচে তেমন গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেনি ওয়েস্ট হাম।
দ্বিতীয়ার্ধে ওয়েস্ট হামের হয়ে লিভারপুলের জালে বল পাঠান টমাস সৌসেক ও ভেলেন্টাইন কাস্তেলানোস। তবে ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল তা। ৮৩ মিনিটে নিজেদের ভুলে আরেক দফা পিছিয়ে পড়ে তারা। ফ্রিমপংয়ের নেওয়া শট ওয়েস্ট হামের ফরাসি ডিফেন্ডার এক্সেল ডিসাসির গায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়।

খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের’ ‘নির্লজ্জ লঙ্ঘন’: পুতিন













