শিরোনাম:

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে ওই উপদেষ্টা জানান, তিনি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি একদম সুস্থ আছেন।’

আহমাদিনেজাদের ওই উপদেষ্টা আরও জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে।

এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। উল্লেখ্য, তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে: ট্রাম্প

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আজ সোমবার (২ মার্চ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, এটি চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা ভেবেছিলাম চার সপ্তাহেরও বেশি সময় লাগবে। কিন্তু নাহ। যত শক্তিশালীই হোক না কেন, এটি (যুক্তরাষ্ট্র) বৃহৎ দেশ, চার সপ্তাহ বা তারও অনেক কম সময় লাগবে।

আলোচনার পথ খোলা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনও আলোচনার পক্ষে। তবে তা দ্রুতই শুরু হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

ট্রাম্প বলেন, তারা (ইরান) কথা বলতে চায়। কিন্তু আমি বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়। খবর- আল জাজিরার।

উল্লেখ্য, শনিবার ইরানের তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে প্রাণ হারান খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরসহ দেশটির বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তারা।

নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাতের ইতি টানার আহ্বান

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে নেতানিয়াহুকে দ্রুত সংঘর্ষের ইতি টানার আহ্বান জানান তিনি।

সোমবার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে এ তথ্য জানান মোদি।

পোস্টে মোদি বলেন, সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন। ভারত দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছি।

এর আগে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।

কথোপকথনে মোদি তাকে বলেন, ‘আমিরাতের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা প্রকাশ করছি।’

আরব আমিরাতের পাশে থাকার বার্তা দিয়ে নাহিয়ানকে মোদি বলেছেন, ‘ভারত এই কঠিন সময়ে সংযুক্ত আরব আমিরাতের পাশে রয়েছে।’

ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার

দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সোমবার (২ মার্চ) সকালে ভরিতে এক লাফে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হবে নতুন দামে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৬ হাজার ৪৬৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

×