শিরোনাম:

বিদায়ের ক্ষণে বাবা-মাকে মিস করছেন রুবেল

বিদায়ের ক্ষণে বাবা-মাকে মিস করছেন রুবেল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রুবেল হোসেনকে বিশেষ সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে সাবেক এই পেসারের সম্মানে রাখা হয় বিশেষ আয়োজন।

টস হেরে বাংলাদেশ দল ফিল্ডিংয়ে নামার আগে গ্র্যান্ড স্ট্যান্ডে সামনে জড়ো হন দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সেখানে রুবেলের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ক্রেস্ট ও বাধাই করা তিন সংস্করণের তিনটি জার্সি। যেখানে তার ক্যারিয়ারের পরিসংখ্যান লেখা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল ও এডহক কমিটির দুই সদস্য ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু এবং সিইও নিজামউদ্দীন চৌধুরি সুজন।

পরে নিজের বক্তব্যে বাবা-মাকে মিস করার কথা বলেন রুবেল।

“আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি দুইজন মানুষের জন্য। তারা হলেন আমার বাবা ও আমার মা। যারা আমাকে আন্তরিকভাবে আমাকে সাহস জুগিয়েছে আমার পাশে ছিলেন আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। আমি তাদেরকে আজকে খুব মিস করছি।”

গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে আয়োজনের পর নিজের ছেলেকে নিয়ে উইকেটের কাছে যান বাংলাদেশের এই সাবেক পেসার। উইকেটের কাছে কিছুক্ষণ বসে থেকে হয়তো খেলোয়াড়ি জীবনের কথাই স্মরণ করছিলেন তিনি।

অবসরের ঘোষণার পর এমন সম্মাননা পাওয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান রুবেল।

“আমি যখন সোশ্যাল মিডিয়াতে অবসরের সিদ্ধান্ত জানাই, বিসিবি সভাপতি তামিম ইকবাল ফোন করে বলেন, ‘রুবেল, তোকে আমরা সম্মানিত করতে চাই।’ যে বিষয়টা আমার কাছে খুবই গর্বের ও আনন্দের ছিল। আর আজকে এত সুন্দর একটা পরিবেশ… এজন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া রুবেলের উত্থান মূলত পেসার হান্টের মাধ্যমে। বাংলাদেশের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান সেই পেসার হান্টে রুবেলকে প্রথম দেখার পর ধীরে ধীরে সুযোগ করে দেন শীর্ষ পর্যায়ের ক্রিকেটে।

দীর্ঘ পর্যায়ের শেষ অধ্যায়ে এসে নিজের শুরুর দিনের সেই কোচের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করলেন অভিজ্ঞ পেসার।

“একজন মানুষের নাম না বললেই নয়, আমার রুবেল হোসেন হওয়ার পেছনে যে মানুষটার অবদান অন্যরকম। পেসার হান্ট থেকে থেকে নিয়ে এসে যে আমাকে ওপরে ওঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন, তিনি আমার প্রিয় কোচ শ্রদ্ধেয় সারোয়ার ইমরান স্যার। স্যারের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।” একইসঙ্গে ক্যারিয়ারে সবসময় পাশে পাওয়ার সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রুবেল।

“স্কুল পর্যায় থেকে শুরু করে বিসিবির সকল কোচ, গ্রাউন্ডসম্যান, সকল ফিজিক্যাল ট্রেইনার- সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আমাকে সমর্থন দিয়েছেন, সাহস যুগিয়েছেন ও আমার পাশে ছিলেন।”

“আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে যারা খারাপ সময়ে পাশে ছিলেন, মিডিয়াকর্মী সবার প্রতি কৃতজ্ঞ। আর বিশেষ করে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমি যখন জাতীয় দলে খেলা শুরু করি তখন থেকে আজ পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ।”

পাঁচ বছর আগে থেমে গেছে রুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। বিপিএলে অনিয়মিত, পেছন থেকে একদল পেস বোলার ধারাবাহিকভাবে পারফর্ম করছেন, তাতে জাতীয় দলে দলে ফেরার পথটা রুদ্ধ হয়েছে, তা ধরেই নিয়েছে রুবেল হোসেন। সে কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক পেজে দিয়েছিলেন স্টাটাস।

২০২১ সালের এপ্রিলে সর্বশেষ নিউ জিল্যান্ড সফরের দলে জায়গা হয়েছিল রুবেলের। এরপর আর তাকে লাল সবুজ জার্সিতে আর দেখা যায়নি। ২০২০ সালের পর থেকে তিনি আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরেও।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭ টেস্টে ৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট ও ২৮ টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন রুবেল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৫ সালে, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক থেমেছেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১৯৩ উইকেট নিয়ে। ওডিআই ক্যারিয়ারে বাংলাদেশের সেরা বোলিংয়ে (৬/২৬) মাশরাফিকে ছুঁয়েছেন। তবে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানো বোলিং (৪/৫৪) তার ক্যারিয়ারে সেরা প্রাপ্তি। বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক রুবেলের শেষ স্পেলটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মাহমুদউল্লাহর সেঞ্চুরি (১০৩), মুশফিকুর রহিমের ৮৯, ৫ম উইকেট জুটিতে এই দুই ভায়রার ১৪৪ বলে ১৪১ রানের কল্যানে ২৭৫/৭ স্কোরকেও নিরাপদ মনে হয়নি। ইয়ান বেল (৬৩), জস বাটলার (৬৫), ক্রিস ওকস (৪২*) বাংলাদেশের চ্যালেঞ্জ ভালই নিয়েছিলেন। টেল এন্ডার স্টুয়ার্ট ব্রড সময়োচিত ব্যাটিং করতে পারেন, সেটাই ছিল ভয়ের কারন। তবে রুবেলের ৩ বলের শেষ স্পেল বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ৩৬ বছর বয়সী রুবেল হোসেন ঘরোয়া ক্রিকেটে আরও কিছুদিন খেলতে চান। আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার জন্য দল খুঁজছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার পথে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন রুবেল হোসেন।

১২ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ক্রিকেটকে দিতে চান, থাকতে চান ক্রিকেটের সঙ্গে। তার সেই স্বপ্নটা পূরণের দায়িত্ব এখন বিসিবির।

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

বিদায়ের ক্ষণে বাবা-মাকে মিস করছেন রুবেল

দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৯১১ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় যে দুর্নীতি হয়েছে তার মাধ্যমে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এই দুর্নীতিকে রোধ করতে চাই। এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, সরকারের আগামী ৫ বছরের পরিকল্পনার মধ্যে অধিকাংশ পরিকল্পনা গ্রামের মানুষকে ঘিরে। দেশের ৭০ ভাগ মানুষ গ্রামের বাস করে। এই মানুষগুলোকে ঘিরে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি।

নির্বাচনি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, আমরা দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম, ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের কথা বলেছিলাম। ইতোমধ্যে কৃষকদের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সারাদেশের ১২ লক্ষ কৃষক এতে সুবিধা পেয়েছে। এ সময়ে তিনি দেশের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন।

দেশে জ্বালানি সংকটের জন্য দায়ী বিগত সরকার: তথ্যমন্ত্রী

বিদায়ের ক্ষণে বাবা-মাকে মিস করছেন রুবেল

দেশে বর্তমানে চলমান জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের কার্যক্রম দায়ী বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (সোমবার, ২০ এপ্রিল) দেশব্যাপী টিকা কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের আগউলঝারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত সরকার ক্ষীণ ব্যবসার স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি নির্ভর একটি রুটিন তৈরি করেছিলো। আজকে দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণালির এই সমস্যায় পরতে হতো না দেশকে।’

‎তিনি আরও বলেন, ‘রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। এই রাষ্ট্র এবং রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না।’

‎‎‎এসময় তিনি বলেন, ‘জনসেবা দেয়ার জন্যই গণমাধ্যম। তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা যাতে না আসে সেই দায়িত্ব পালন করতে হবে গণমাধ্যমকে।’

‎‎এসময় তিনি আরও বলেন, ‘শুধু ক্ষমতার জন্যই বিএনপি সচেষ্ট ছিল না। যেহেতু ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চায় সে কারণেই দুর্বল রাষ্ট্রের সেই সম্ভাবনাকে জাতির সামনে আগেই তুলে ধরা হয়েছে। এবং তাকে সংস্কার করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি সরকার।’

‎‎উল্লেখ্য, বরিশালের ৮টি উপজেলায় ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকার লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছে। ৮ হাজারের অধিক কেন্দ্রে এই টিকা দেয়া হবে। বরিশাল বিভাগে চলতি বছরে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১৯ জন শিশু মারা গেছে।‎

এসএসসি পরীক্ষা ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বিদায়ের ক্ষণে বাবা-মাকে মিস করছেন রুবেল

এসএসসি পরীক্ষা ঘিরে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “কোনো দুষ্টুচক্র যদি পরীক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, রাজধানীর যানজট বিবেচনায় পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুরোধে সকাল ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দিতে ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছাতে পারবে এবং যানজটজনিত ভোগান্তি কমবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্রে বিদ্যুৎ সমস্যা না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের চেষ্টা থাকবে বলেও তিনি জানান।

কোচিং প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কোচিং মনিটরিংয়ের জন্য নির্দিষ্ট কোনো রেগুলেশন নেই এবং কোথায় কোচিং চলছে সে তথ্যও সরকারের কাছে নেই।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র প্রণয়ন ও সময়সূচি নির্ধারণ অন্তর্বর্তী সরকারের সময়ে করা হয়েছে, আর বর্তমান সরকার পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করছে। এ ক্ষেত্রে সরকার অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষায় অনিয়ম রোধে ১৯৮০ সালের আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।”

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কেউ দুর্নীতিতে জড়িত থাকলে তাকে তাৎক্ষণিকভাবে অপসারণ করা হবে। ইতোমধ্যে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষার রুটিন নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হলেও নির্ধারিত সময়সূচি অনুযায়ীই সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

×