শিরোনাম:

বাইবেলে বর্ণিত বংশধর দাবি করে ২৫০ ভারতীয় পৌঁছালেন ইসরায়েলে

বাইবেলে বর্ণিত বংশধর দাবি করে ২৫০ ভারতীয় পৌঁছালেন ইসরায়েলে

বাইবেলে বর্ণিত ইসরায়েলের হারিয়ে যাওয়া গোষ্ঠী বা লস্ট ট্রাইব-এর বংশধর হিসেবে পরিচিত ২৫০ জনেরও বেশি ভারতীয় নাগরিক গত বৃহস্পতিবার তেল আবিব বিমানবন্দরে অবতরণ করেছেন। উত্তর-পূর্ব ভারতের মণিপুর থেকে আসা এই বনি মেনাশে সম্প্রদায়ের মানুষদের ইসরায়েলে স্থায়ীভাবে পুনর্বাসনের সরকারি প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়ে আসা হয়েছে।

উৎসবমুখর অভ্যর্থনা বিমানবন্দরে আগতদের স্বাগত জানাতে তৈরি করা হয়েছিল ইসরায়েলি পতাকার নীল-সাদা রঙের বেলুন তোরণ। কয়েক ডজন শুভাকাঙ্ক্ষী ঐতিহ্যবাহী হিব্রু গানের মাধ্যমে তাদের অভ্যর্থনা জানান। গত নভেম্বর মাসে ইসরায়েল সরকার মণিপুর থেকে প্রায় ৪,৬০০ জন বনি মেনাশে সদস্যকে ফিরিয়ে আনার জন্য যে বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছিল, তার অধীনে এটিই প্রথম বড় কোনো দলের আগমন।

ঐতিহাসিক প্রেক্ষাপট বনি মেনাশে বা মনসার সন্তান হিসেবে পরিচিত এই সম্প্রদায়ের দাবি, তারা বাইবেলে উল্লিখিত ইসরায়েলের সেই বংশধরদের উত্তরসূরি, যাদের ৭২০ খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয় বিজয়ীরা নির্বাসিত করেছিল। তাদের মৌখিক ইতিহাস অনুযায়ী, শত শত বছর ধরে তারা পারস্য, আফগানিস্তান, তিব্বত এবং চীন হয়ে ভারতে পৌঁছান। উনবিংশ শতাব্দীতে খ্রিস্টান মিশনারিদের প্রভাবে তারা খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হলেও, খতনা করার মতো কিছু প্রাচীন ইহুদি প্রথা তারা আজও পালন করে চলেছেন।

দীর্ঘ ২০ বছর ধরে ইসরায়েলে বসবাসকারী দাগান জোলাত বিমানবন্দরে এসেছিলেন তার এক ভাই বা ঘনিষ্ঠ প্রতিবেশীকে স্বাগত জানাতে। আবেগাপ্লুত কণ্ঠে তিনি এএফপি-কে বলেন, ভারতে থাকার সময় আমরা ওই গ্রামে মাত্র কয়েকজন ইহুদি ছিলাম। নয় বছর পর আজ ওর সাথে দেখা হলো।

ইহুদিদের শেকড় সন্ধানী সংস্থা শাভেই ইসরায়েল-এর তথ্যমতে, ১৯৯০-এর দশক থেকে এ পর্যন্ত প্রায় ৪,০০০ বনি মেনাশে ইসরায়েলে অভিবাসী হয়েছেন। এখনও প্রায় ৭,০০০ সদস্য ভারতে রয়েছেন। ইসরায়েলের অভিবাসন মন্ত্রী অফির সোফার একে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন, প্রতি বছর অন্তত ১,২০০ করে সদস্যকে এখানে নিয়ে আসা হবে।

ইসরায়েল সরকারের অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, এই ২৫০ জন নতুন সদস্যকে উত্তর ইসরায়েলে পুনর্বাসন দেওয়া হবে। তবে দেশটির পূর্ণ নাগরিকত্ব পেতে হলে তাদের আনুষ্ঠানিকভাবে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হতে হবে।

উল্লেখ্য যে, গত তিন বছর ধরে মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে চলা জাতিগত সংঘর্ষে ২৫০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই অভিবাসন প্রক্রিয়া বিশেষ তাৎপর্য বহন করছে। সূত্র: এনডিটিভি

বিএনপি নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে: জামায়াত আমির

বাইবেলে বর্ণিত বংশধর দাবি করে ২৫০ ভারতীয় পৌঁছালেন ইসরায়েলে

বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সরকারকে ক্ষমতায় আসার পেছনে অভ্যুত্থানের অবদান কতটুকু তা মনে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে একথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে।

তিনি বলেন, বিএনপির সঙ্গে আমরা একসময় একসঙ্গে মজলুম ছিলাম। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই—আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। যে আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে নিয়ে কিংবা বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত, আজ তাদের কী দশা? আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন।

তিনি আরও সতর্ক করে বলেন, আওয়ামী লীগ তাদের পোষ্য লাঠিয়াল বাহিনী দিয়ে সমাজের বিভিন্ন স্তরে কর্তৃত্ব কায়েম করেছিল। কিন্তু আজ তাদের সেই দুর্দিনে কোনো লাঠিয়াল পাশে এসে দাঁড়ায়নি।

তিনি বলেন, সরকার মুখে জুলাইয়ের কথা বললেও কাজে অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়েছে৷ গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে।

জামায়াতে আমির আরও বলেন, সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি, তারা শপথ নেন নাই। জাতির সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করে তারা প্রতারণা করেছে। এরপরে যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি। তারা তার বিরোধিতা করেছে। যে আইনগুলো সংশোধন না হলে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে, ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না। সবগুলো আগের স্বৈরাচারী সরকারের মতো রাখার পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা বিএনপিকে পরিষ্কার দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায়, জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠানের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক গোজ দূরে মানুষের আইনের আশ্রয়ের থানার ভেতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপরে হামলা করা হয়েছে। বার্তা পরিষ্কার যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করল। এটা ফ্যাসিবাদ।

‎বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে দক্ষ জনশক্তিতে সরকার গুরুত্ব দিচ্ছে: তথ্যমন্ত্রী

বাইবেলে বর্ণিত বংশধর দাবি করে ২৫০ ভারতীয় পৌঁছালেন ইসরায়েলে

‎বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে দক্ষ জনশক্তি তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (‎শনিবার, ২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ‘ইউরোপে জনশক্তি প্রেরণে প্রতিকূলতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং বর্তমানে তাদের পাঠানো রেমিট্যান্স বিশ বিলিয়ন ডলারেরও বেশি।

তিনি বলেন, ‘দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রেমিট্যান্স আয়ের পরিধি আরও বাড়ানো জরুরি।’

এসময় তিনি উল্লেখ করেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই শিক্ষার্থী হত্যা: সন্দেহভাজন যুবক আটক

বাইবেলে বর্ণিত বংশধর দাবি করে ২৫০ ভারতীয় পৌঁছালেন ইসরায়েলে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ। তাকে আটকের ড্রোন ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ইউএস সান।

ভিডিওতে দেখা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পায় সোয়াট বাহিনীর অভিযানে নিজের বাড়ি থেকে হাত উঁচু করে বেরিয়ে আসেন ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়েহ। এ সময় তিনি প্রায় অর্ধনগ্ন অবস্থায় শুধু তোয়ালে পরিহিত ছিলেন। পরে জামিল লিমন ও নাহিদা বৃষ্টির নিখোঁজ হওয়ার ঘটনায় তাকে আটক করা হয়।

হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর জানায়, সকাল ৯টার দিকে পারিবারিক সহিংসতার এক ঘটনার খবর পেয়ে তারা লেক ফরেস্ট এলাকায় আবুঘারবিয়েহর বাড়িতে যায়। শেরিফ দপ্তরের চিফ ডেপুটি জোসেফ মাউরার বলেন, ‘সে সময় আমরা সন্দেহভাজনকে বেরিয়ে এসে আত্মসমর্পণের নির্দেশ দিই, কিন্তু তিনি তা মানতে অস্বীকৃতি জানান।’

প্রায় ২০ মিনিট পর সোয়াট দলকে ডাকা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছালে আবুঘারবিয়েহ শান্তিপূর্ণভাবে হাত উঁচু করে বাইরে বেরিয়ে আসেন বলে জানান মাউরার।

তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতাজনিত হামলা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর ঘটনা গোপন রাখা এবং অনুমোদনহীন অবস্থায় মৃতদেহ সরিয়ে রাখা বা সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে।

মাউরার বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক আবুঘারবিয়েহ ছিলেন লিমনের রুমমেট। তবে ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো নির্ধারণ করা যায়নি।

হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেন, সত্য উদঘাটনে আমাদের গোয়েন্দারা নিরলসভাবে কাজ করেছেন এবং এখনও করে যাচ্ছেন।’

×