শিরোনাম:

ইরানের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান ট্রাম্পের, চুক্তি নিয়ে সংশয়

ইরানের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান ট্রাম্পের, চুক্তি নিয়ে সংশয়

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি তার প্রত্যাশা পূরণ করতে না পারায় ইরান আদৌ কোনো কার্যকর চুক্তিতে পৌঁছাতে পারবে কি না—তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১ মে) হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি তাদের প্রস্তাবে সন্তুষ্ট নই।”

ইরানের প্রস্তাবের কোন অংশগুলো তার পছন্দ হয়নি, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে তিনি তেহরানের অভ্যন্তরীণ রাজনীতিকে এই অচলাবস্থার জন্য দায়ী করেন। তার দাবি, ইরানের নেতাদের মধ্যে প্রচণ্ড মতভেদ রয়েছে, যা কোনো টেকসই সিদ্ধান্তে পৌঁছানোর পথে বড় বাধা।

ট্রাম্প বলেন, “ইরানের নেতৃত্ব বর্তমানে খুবই অসংগঠিত। সেখানে অন্তত তিন থেকে চারটি উপদল থাকতে পারে। তাদের এই বিক্ষিপ্ত নেতৃত্বের সবাই হয়তো চুক্তি করতে চায়, কিন্তু তারা সবাই মিলে সবকিছু তালগোল পাকিয়ে রেখেছে।”

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক চাপ তৈরি হয়েছে। তিনি ইঙ্গিত দেন, তেহরানের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক কাঠামোর কারণে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী মীমাংসায় পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, “তারা কিছু পদক্ষেপ নিয়েছে ঠিকই, তবে শেষ পর্যন্ত তারা লক্ষ্য অর্জন করতে পারবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কড়া অবস্থান ইরানের ওপর আরও চাপ সৃষ্টির একটি কৌশল হতে পারে। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের এই অনমনীয় মনোভাব যুদ্ধবিরতির প্রচেষ্টাকে আরও দীর্ঘায়িত করতে পারে।

গোয়েন্দা নজরদারিতে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা: র‍্যাব

ইরানের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান ট্রাম্পের, চুক্তি নিয়ে সংশয়

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

শনিবার (২ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেটে দুর্ধর্ষ এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের শনাক্ত করতে র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুনিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। টিটন হত্যাকাণ্ডের মোটিভ এবং এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে আমরা গুরুত্বের সাথে ছায়া তদন্ত করছি।

আরও জানায়, ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাফ, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামোনিশন, মাইক্রোবাস, র‍্যাবের কটি ও ওয়াকিটকি সেটসহ ২ জন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসীসহ যেকোনো পর্যায়ের অপরাধী যাতে নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে র‍্যাব প্রতিশ্রুতিবদ্ধ।

সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে: ডিএমপি কমিশনার

ইরানের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান ট্রাম্পের, চুক্তি নিয়ে সংশয়

রাজধানীতে অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার।

তিনি বলেন, বর্তমানে আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসী নেই, তবে তাদের সহযোগী বা নতুনভাবে অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এমন ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে। আমাদের মনিটরিং ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘চাঁদাবাজ রুখে দেয়া হবে, গোপনে কাজ করবে বাহিনী। সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে, মাথাচাড়া দিলে দমন করা হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনী বিরামহীনভাবে কাজ করছে।’

এসময় তিনি আরও বলেন, ‘নতুন করে শীর্ষ সন্ত্রাসীরা তৈরি হচ্ছে না। আগে যারা ছিলো,তাদের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। পুলিশ তাদের দমনে তৎপর আছে।’

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে গোপন নজরদারি জোরদার করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে ঢাকায় অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।

অনেক থানায় পুলি মামলা নিতে চায় না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, কোনো থানায় মামলা না নিলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল সহকারী পুলিশ কমিশনার (এসি), ডেপুটি কমিশনার (ডিসি) কিংবা ডিএমপির ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, কারওয়ান বাজার এলাকায় অপরাধীদের গ্রেফতার এবং অপরাধ শূন্যে নামিয়ে আনতেই এই ক্যাম্প চালু করা হয়েছে। একইসঙ্গে ঢাকা মহানগরজুড়ে চাঁদাবাজসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ইরানের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান ট্রাম্পের, চুক্তি নিয়ে সংশয়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। দাপ্তরিক কার্যক্রম শেষে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দাপ্তরিক প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

×