শিরোনাম:

হামের টিকা প্রদানে লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান

হামের টিকা প্রদানে লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে এ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে। এর মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে।

আজ মঙ্গলবার (৫ মে) সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও অর্জন তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে, তখন তাদের আইসিইউ সাপোর্ট দেওয়া কঠিন হয়ে যায়। তবে সরকার এই সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরও জানান, শিশুদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করা হয়েছে।

জাহেদ উর রহমান জানান, টিকা কার্যক্রমে সহায়তার জন্য ইউনিসেফ ও গ্যাভির পক্ষ থেকে আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে। এছাড়া যক্ষ্মা রোগ শনাক্তকরণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে।

এর বাইরে বর্ষা মৌসুমে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে স্বাস্থ্যখাতের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়ে উপদেষ্টা বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শিক্ষা খাতে বড় উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই সামগ্রী বিতরণ শুরু হবে।

জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি সংকট কাটিয়ে ওঠার তথ্য দিয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। গত ২ মে তারিখের হিসাব অনুযায়ী, ২ লাখ ৩৪ হাজার মেট্রিক টনের বেশি ডিজেল এবং পর্যাপ্ত পরিমাণে অকটেন, পেট্রোল ও জেট ফুয়েল মজুত আছে।

তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ফুয়েল পাস’ কার্যক্রম চলমান থাকবে যাতে ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়।

বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেশে কোনো লোডশেডিং করতে হয়নি। তবে সঞ্চালন লাইনের ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিভ্রাট হতে পারে।

তীব্র গরম পড়লে এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে এলএনজি প্রাপ্তিতে সমস্যা হলে কিছুটা লোডশেডিংয়ের প্রয়োজন হতে পারে। এজন্য মানসিক প্রস্তুতি রাখারও আহ্বান জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর চন্দ্র রায়

হামের টিকা প্রদানে লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান

ভারতে কোন দল ক্ষমতায় এলো, তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য গয়েশ্বর চন্দ্র রায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

পশ্চিমবঙ্গের জনগণ তাদের সরকার নির্বাচিত করেছে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দেয়ার কথা জানান গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য বলেন, সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী দিনের রাজনীতি হবে গণমানুষের কল্যাণে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থ বিবেচনায়।

দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ এই সরকার করবে না।

হেফাজতের সমাবেশে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

হামের টিকা প্রদানে লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৫৮ জন নিহতের তথ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যলয়ে সাংবিদকদেন ব্রিফিংয়ে এই তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি জানান, হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

চিফ প্রসিকিউটর বলেন, ৫ মে হেফাজতের সমাবেশে পুলিশ, র‍্যাব ও বিজিবি মূল অভিযান শুরু করে রাত আড়াইটার দিকে। তার আগেই ১৮ থেকে ২০ জন ঢাকার বিভিন্ন স্থানে নিহত হয়। এর পর অভিযানে এবং পরের দিন নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় নিহত হন হেফাজতের নেতা–কর্মীরা।

তিনি জানান, নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন এই মামলায় আসামি হচ্ছেন।

আসামির তালিকায় পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকবেন বলে জানান চিফ প্রসিকিউটর।

২০২৪ সালের ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন

হামের টিকা প্রদানে লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে। তবে সব ধাপের নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সময় লাগবে।

আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ব্রিফিংয়ে তিনি স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি ও অর্জনের চিত্র তুলে ধরেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সরকার স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হতে এ বছরের শেষ নাগাদ সময় লাগতে পারে। তবে ইউনিয়ন পরিষদসহ সব ধাপের নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে সর্বোচ্চ এক বছর সময় প্রয়োজন হবে।’

উপজেলা পরিষদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। বরং আইনগতভাবেই একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে থাকেন। সেই ধারাবাহিকতায় উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য অফিস রাখার মাধ্যমে পরিষদকে খাটো করা হয়েছে বলে মনে করার কারণ নেই।’

ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের ‘বাস রুট রেশনালাইজেশন’ কাজ চলছে। এটি বাস্তবায়ন করা গেলে ঢাকার যানবাহনে শৃঙ্খলা আনা সম্ভব হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিশেষ বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া ৫টি বিমানবন্দর ও ৪টি রেল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া টিসিবির জন্য ১ কোটি ৩০ লাখ লিটার পাম অয়েল এবং ২ হাজার মেট্রিক টন ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮৪৪ জন এবং ১৪,৩৬৯ জন যোদ্ধার তথ্য এমআইএস-ভুক্ত করা হয়েছে। শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য ১৫২ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো হয়েছে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×