শিরোনাম:

‘ট্রাম্পকে খুশি করার জন্য ইরান কাজ করে না’

‘ট্রাম্পকে খুশি করার জন্য ইরান কাজ করে না’

তেহরানের দেওয়া সবশেষ শান্তি প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ এজেন্সি’ একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের দেওয়া এই জবাবে মূলত ‘ইরানি জাতির মৌলিক অধিকারের’ ওপর জোর দেওয়া হয়েছে।

সূত্রটি জানায়, এই জবাবের মাধ্যমে ওয়াশিংটনের আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। কারণ, ওই প্রস্তাবটিকে ট্রাম্পের অযৌক্তিক বা অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করানোর একটি অপচেষ্টা হিসেবেই দেখছে ইরান।

এ বিষয়ে সূত্রটি সংবাদমাধ্যমটিকে জানায়, ‘ইরানে কেউ ট্রাম্পকে খুশি করার জন্য কোনো পরিকল্পনা তৈরি করে না। ইরানের আলোচক দল কেবল দেশের মানুষের অধিকারের কথা বিবেচনা করেই প্রস্তাব লেখে। এতে ট্রাম্প যদি অখুশি হন, তবে তা বরং আমাদের জন্যই ভালো।’

ট্রাম্পের সমালোচনা করে সূত্রটি আরও উল্লেখ করে, ‘ট্রাম্প আসলে বাস্তবতা মেনে নিতে পছন্দ করেন না, আর এ কারণেই তিনি বারবার ইরানের কাছে পরাজিত হন।’ সূত্র: আলজাজিরা

নেপালে অবতরণের সময় তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন

‘ট্রাম্পকে খুশি করার জন্য ইরান কাজ করে না’

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকায় আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত জরুরি দরজা ব্যবহার করে বিমানে থাকা ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্যের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) ভোরে ঘটা এই দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ছিল।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২৬ ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু আসছিল। অবতরণের সময় এর ডান পাশের ল্যান্ডিং গিয়ার বা চাকার অংশে আগুন লাগে এবং ঘন ধূসর ধোঁয়া বের হতে থাকে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এতে বিমানবন্দরে সাময়িক আতঙ্ক তৈরি হলেও দ্রুত ফায়ার ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। নিরাপদে সরিয়ে নেওয়া যাত্রীদের মধ্যে জাতিসংঘের কয়েকজন কর্মকর্তাও ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানবন্দর নিরাপত্তা বিভাগের এসপি রাজকুমার সিলাওয়াল বার্তা সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করে জানান, ল্যান্ডিংয়ের সময় আগুন লাগার পরপরই দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

কী কারণে এই আগুন লেগেছে, তা নিয়ে এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারলাইন্সের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে তার্কিশ এয়ারলাইন্সের যোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইয়াহইয়া উস্তুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, বিমানটি ট্যাক্সিওয়ের দিকে যাওয়ার সময় ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া দেখা যায় এবং এর প্রযুক্তিগত পরীক্ষা শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাইড্রোলিক পাইপের প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তিনি আরও জানান, যাত্রীদের ফেরত নেওয়ার জন্য ইতোমধ্যে অতিরিক্ত একটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ত্রিভুবন বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার মুখে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৫ সালেও ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুগামী একই রুটের টিকে-৭২৬ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০) ২২৪ জন আরোহী নিয়ে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে ঘাসের জমিতে চলে যায়। তখনকার প্রাথমিক তদন্তে জানা যায়, ঘন কুয়াশার কারণে ফ্লাইট ক্যাপ্টেন পরিস্থিতি সঠিকভাবে বুঝতে না পারায় বিমানটি রানওয়ের কেন্দ্ররেখা থেকে সরে গিয়েছিল। সেবারও জরুরি দরজা দিয়ে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল এবং কেউ আহত হননি, তবে ওই ঘটনার জেরে টানা চার দিন বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছিল। সূত্র: এনডিটিভি

মার্কিন প্রস্তাবের কড়া জবাব ইরানের: হরমুজের নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ দিতে হবে

‘ট্রাম্পকে খুশি করার জন্য ইরান কাজ করে না’

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাবে তেহরানের পাল্টা প্রস্তাবে অবরুদ্ধ হরমোজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

সোমবার (১১ মে) ভোরে সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই প্রস্তাবে ইরানের জব্দ করা সম্পদ ছাড় করার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বলা হয়েছে, লেবাননসহ সব ফ্রন্টে চলমান লড়াইয়ের অবসানও চাইছে ইরান। তবে পাল্টা প্রস্তাব নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এখন পর্যন্ত দেশটির পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের এই পাল্টা প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে আগেই প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে রোববার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ প্রস্তাবে একটি খুবই স্পষ্ট রেড লাইন (চূড়ান্ত সীমারেখা) নির্ধারণ করে দিয়েছে। ‘ফক্স নিউজ সানডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের (ইরানের) কাছে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং তারা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারবে না। সূত্র: সিএনএন

সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার

‘ট্রাম্পকে খুশি করার জন্য ইরান কাজ করে না’

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে বিএসএফকে দ্রুত জমি বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন সরকার ডাবল ইঞ্জিন মডেলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে।

তিনি জানান, সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেছিলেন। এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।

×