শিরোনাম:

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সরকারবিরোধী ও গণতন্ত্রপন্থী আন্দোলন ‘নো কিংস’ (ঘড় করহমং)-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ (No Kings) হয়ে যাওয়ার ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে মেটা।

১৭ অক্টোবর শনিবার যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আগাম ভোট দেওয়ার (Early Voting) আহ্বান জানিয়ে দেশজুড়ে প্রায় ৩,০০০ স্থানে একযোগে বড় ধরনের বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয় ‘নো কিংস কোয়ালিশন’।

রোববার নো কিংস কোয়ালিশন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানায়, তারা আবার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। তবে এ ঘটনার পূর্ণ ব্যাখ্যা এখনো মেটার কাছ থেকে পাওয়া যায়নি। নির্বাচনের সময় ভোটদান নিয়ে প্রচারের যোগাযোগব্যবস্থা সীমিত করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করে সংগঠনটি।

এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং গণতন্ত্র রক্ষা করা। ঠিক এই আন্দোলনের চূড়ান্তে পৌঁছানোর সময় (দুপুর ১টা ইস্টার্ন টাইম) আকস্মিকভাবে তাদের মূল প্রচারণামূলক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয় এবং অ্যাডমিনদের অ্যাক্সেস কেড়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে সরকারবিরোধী গণতন্ত্রপন্থী আন্দোলন ‘নো কিংস’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যাওয়ায় সেন্সরশিপের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার দেশজুড়ে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে। পরে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। ব্রিটিশ বার্তাসংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও। রোববার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, গণমাধ্যমের মালিকানা ধনকুবেরদের হাতে কেন্দ্রীভূত হওয়ার ফলেই নো কিংসের অ্যাকাউন্ট বন্ধের মতো ঘটনা ঘটেছে।

অ্যাকাউন্ট বন্ধের ঘটনায় বিতর্ক তৈরি হলেও শনিবারের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিগুলো অব্যাহত ছিল। ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে কয়েক শ মানুষ জড়ো হন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘আগেভাগে ভোট দিন’ এবং ‘আমার ভোটে হস্তক্ষেপ নয়’ এমন স্লোগান লেখা ছিল।

আটলান্টায় সিটি কাউন্সিলর মাইকেল জুলিয়ান বন্ড বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, সংবিধান তাদের যে ক্ষমতা দিয়েছে, তা হলো ভোট দেওয়ার ক্ষমতা। তিনি সেই ক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানান।

অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে প্রচণ্ড গরম থেকে বাঁচতে ছাতা হাতে বিক্ষোভ করেন অনেকে। তাদের দাবির মধ্যে ছিল অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই বিলুপ্ত করা এবং ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর কর আরোপ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মী ছাঁটাই, অভিবাসনবিরোধী অভিযান এবং বিদেশে যুদ্ধের মতো বিভিন্ন ইস্যুতে উদ্বেগ থেকে গত বছর নো কিংস আন্দোলনের সূচনা হয়। পরবর্তী সময়ে আন্দোলনটি বিভিন্ন ইস্যুতে বিস্তৃত হয়েছে। এর কর্মসূচিতে সাধারণত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরোধিতা গুরুত্ব পায়।

এ বছর মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের আগাম ভোটদানে উৎসাহিত করাকে আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ভোটাধিকার আইনের গুরুত্বপূর্ণ সুরক্ষা দুর্বল করে দেওয়ার সিদ্ধান্ত এবং ট্রাম্পের নির্বাচনের ফল নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তোলার আশঙ্কাও এ উদ্যোগের পেছনে রয়েছে।

সুস্থ্য হয়ে উঠছেন ইলিয়াস কাঞ্চন, নিতে হচ্ছে না কেমোথেরাপি

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে লন্ডনে চিকিৎসা নিচ্ছিলেন জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চললেও আগের থেকে তিনি অনেক ভালো আছেন।

লিটন এরশাদ নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইলিয়াস কাঞ্চনের শারিরীক অবস্থা সম্পর্কে থার্ডআই অনলাইনকে আজ ২৫ অক্টোবর দুপুরে এই সুসংবাদ জানান।

লিটন এরশাদ বলেন, ‘নিরাপদ সড়ক চাই’  প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে এখন আর কেমোথেরাপি নিতে হচ্ছে না। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহর ইচ্ছায় কাঞ্চন ভাই আগের চেয়ে অনেক অনেক ভালো আছেন।

প্রায় ১০ মাসের চিকিৎসা নিয়ে গত আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দিন সাতেক দেশে ছিলেন। ফিরে যাওয়ার পর তার কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও সেটা আর লাগছে না।

লিটন এরশাদ আরও বলেন, কাঞ্চন ভাইয়ের ইমিনিউ থেরাপি দেয়ার কথা ছিল। এখন শুধু ঔষধের উপরই চলছে। কথাবার্তায় জড়তা অনেকটা কেটে যাচ্ছে। হাঁটাচলায় তিনি আগের চেয়ে অনেক স্বাভাবিক হয়ে আসছে।

ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক কালজয়ী অভিনেতা এবং সমাজসেবক। রূপালী পর্দার জনপ্রিয় এই নায়ক দীর্ঘ তিন দশক ধরে ঢালিউড মাতিয়েছেন এবং পরবর্তীতে নিজের ব্যক্তিগত ট্র্যাজেডিকে রূপ দিয়েছেন দেশের সবচেয়ে বড় সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ গড়ে তোলেন্।

থার্ডআই নিউজ পরিবার এই বরেণ্য শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা

ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলার কারণে টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর, আজ রোববার ২৫ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। গত ১২ অক্টোবর বিমানবন্দরটিতে হুথিদের ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও অন্তত ১৮ জন নিহত হওয়ার পর এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল।

শনিবার (২৪ অক্টোবর) বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক আনুষ্ঠানিক ঘোষণার পর আজ থেকে নতুন টার্মিনাল বিন্যাসে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।

এর আগে গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালানোর খবর পাওয়া যায়। এসব হামলায় বিমানবন্দরটিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণহানির তথ্য দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে ফ্লাইট চলাচলের সর্বশেষ পরিস্থিতি ও যাত্রাসংক্রান্ত নির্দেশনা জানতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিমানবন্দরটি আজ পুনরায় চালু করা হলেও নিরাপত্তা শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। বিমানবন্দর খোলার এই দিনটিতেও (রোববার) রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রিয়াদ বিমানবন্দরকে এখনও তাদের জন্য “সামরিক লক্ষ্যবস্তু” ও “অনিরাপদ” হিসেবে উল্লেখ করে সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে এটি ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন।

শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আজ (২৫ অক্টোবরথেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আবাসিক ক্যাম্পের জন্য জড়ো হন ফুটবলাররা।

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরকে কেন্দ্র করে বাংলাদেশ দলের প্রস্তুতি ও বর্তমান প্রধান কোচ থমাস ডুলির অধীনে ডাক পাওয়া প্রাথমিক দলের খেলোয়াড়রা ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই ক্যাম্পের জন্য রিপোর্ট করেছেন।

প্রথম দিনেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সব খেলোয়াড় এবং ইনজুরি কাটিয়ে ফেরা ডিফেন্ডার তপু বর্মন ক্যাম্পে যোগ দিয়েছেন। এছাড়া ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও টিম হোটেলে রিপোর্ট করেছেন।

থমাস ডুলির ডাকা এই ২৮ সদস্যের প্রাথমিক দলে ২১ জন দেশের অভ্যন্তরীণ লিগের এবং ৭ জন প্রবাসী ফুটবলার রয়েছেন।

ক্যাম্প শুরুর প্রথম দিনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে দলে শৃঙ্খলার ব্যাপারে কড়া বার্তা এবং ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

তবে আসেননি শুকি ইতোফোসা। ফর্টিস এফসির দলের সঙ্গে গতকাল রাতেই ঢাকা এলেও এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি জাপান বংশোদ্ভুত এই ফুটবলার। ধারণা করা হচ্ছে, বিকেল নাগাদ ক্যাম্পে রিপোর্ট করবেন তারা।

×