শিরোনাম:

এয়ারপোর্টে হেনস্থার শিকার নাসিরুদ্দিন!

এয়ারপোর্টে হেনস্থার শিকার নাসিরুদ্দিন!

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। ভারতের মুম্বই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শেষ মুহূর্তে ব্রাত্য হওয়া নিয়ে এমনিতেই খবরের শিরোনামে বলিউডের বর্শীয়ান তারকা নাসিরুদ্দিন শাহ। তবে এবার ক্ষোভের আগুন জ্বলল বিমানবন্দরের টার্মিনালে। ক্লান্ত শরীরে বিমান থেকে নামার পর এক সাংবাদিকের ক্রমাগত ‘জেরার’ মুখে মেজাজ হারালেন বর্ষীয়ান অভিনেতা। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি এই বিষয়ে কোনও কথা বলতে রাজি নন। এই হেনস্থার ভিডিও ভাইরাল হতেই ‘মিস্টার শাহ’-র পাশে দাঁড়িয়েছে নেটপাড়া।

মুম্বই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ হঠাৎ বাতিল হওয়া নিয়ে অভিনেতার প্রতিক্রিয়া জানতে মরিয়া হয়ে ওঠেন এক সাংবাদিক। ভিডিওতে দেখা যাচ্ছে, নাসিরুদ্দিন বিনয়ের সঙ্গেই প্রথমে বলেন, ‘আমি এই বিষয়ে কথা বলতে চাই না, দয়া করে আমায় হেনস্থা করবেন না।’ কিন্তু নাছোড়বান্দা প্রশ্নকর্তা সমানে মাইক বাড়িয়ে ধরলে আর ধৈর্য রাখতে পারেননি অভিনেতা। সজোরে ধমক দিয়ে নাসিরুদ্দিন বলেন, ‘আপনারা কী ধরণের মানুষ? দেখতে পাচ্ছেন না আমি সফর সেরে ফিরছি? তাও কেন একই জিনিস নিয়ে জ্বালাতন করছেন?’

অভিনেতার মেজাজ হারানোকে কার্যত ‘ন্যায্য’ বলেই মনে করছেন অনুরাগীরা। সমাজমাধ্যমে প্রতিবাদের ঝড় তুলে নেটিজেনদের একাংশ বলছেন: ‘নাসিরুদ্দিন শাহকে ব্যক্তিগতভাবে পছন্দ না করলেও, গায়ের ওপর মাইক ঠেকিয়ে ছবি তোলার এই সংস্কৃতি চরম নির্লজ্জতা।’ আরেকজন লেখেন, ‘মুম্বই বিশ্ববিদ্যালয় কেন আমন্ত্রণ ফেরাল, সাহস থাকলে সেই কর্তৃপক্ষকে গিয়ে প্রশ্ন করুন, একজন বৃদ্ধ অভিনেতাকে বিমানবন্দরে বিরক্ত করছেন কেন?’ অপর এক নেটিজেন লেখেন, ‘এটা সাংবাদিকতা নয়, এটা স্পষ্টতই হ্যারাসমেন্ট।’

নাসিরুদ্দিনের এই হেনস্থা নিয়ে সরব হয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। নিজের ‘এক্স’ হ্যান্ডেলে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে, নাসিরুদ্দিন শাহ যখন কোনও বিষয়ে মুখ খোলেন না, তখন তাঁকে জোর করে বলানো উচিত নয়। যদি কিছু বলার থাকে, তবে তিনি নিজেই নিবন্ধ লিখে জানাবেন— এইভাবে মাঝরাস্তায় ছেঁকে ধরাটা চূড়ান্ত অপেশাদারিত্ব।

উল্লেখ্য, মুম্বই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন অভিনেতার আমন্ত্রণ বাতিল করা হয়েছিল, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট কারণ বা ক্ষমা প্রার্থনা জানানো হয়নি। আর সেই ক্ষোভই যেন বিমানবন্দরের এই ঘটনায় আরও ঘি ঢেলে দিল।

গত ১ ফেব্রুয়ারি মুম্বই বিশ্ববিদ্য়য়ালয়ের উর্দু বিভাগের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ৩১ জানুয়ারি মাঝরাতে হঠাৎ তাঁকে জানানো হয়, তাঁর আসার প্রয়োজন নেই। অভিনেতা সেই সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেসের কলামে জানিয়েছেন. ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমায় আসার প্রয়োজন নেই জানানোর পর (কোনও কারণ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই), সম্ভবত মনে করেছিল এই অপমানটা যথেষ্ট নয়। তাই কাটা ঘায়ে নুনের ছিটে দিতে তারা দর্শকদের সামনে ঘোষণা করে দেয় যে, আমিই নাকি অনুষ্ঠানে আসতে অস্বীকার করেছি!’

তিনটি জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা জানিয়েছেন, পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার সুযোগ পাবেন ভেবে তিনি এই অনুষ্ঠানটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু কর্তৃপক্ষের এমন আচরণে তিনি স্তম্ভিত।

বিতর্ক আর অপমানের আবহেও দমে যাওয়ার পাত্র নন তিনি। আগামী ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে নাসিরুদ্দিন অভিনীত নতুন ছবি ‘অসি’ (Assi)। অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে তাপসী পন্নু, রেবতী, মনোজ পাহওয়া ও মহম্মদ জিশান আয়ুবের মতো চাঁদের হাটের সঙ্গেই দেখা যাবে এই কিংবদন্তি অভিনেতাকে।

খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের’ ‘নির্লজ্জ লঙ্ঘন’: পুতিন

এয়ারপোর্টে হেনস্থার শিকার নাসিরুদ্দিন!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে মার্কিন ও ইসরায়েলি হামলায় হত্যার ঘটনাকে নৈতিকতা ও আইনের ‘সিনিক্যাল লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন। খবর এএফপি

ক্রেমলিন দ্বারা প্রকাশিত তার ইরানি সমকক্ষ মাসউদ পেজেশকিয়ানকে লেখা একটি চিঠিতে, পুতিন খামেনেইর হত্যার জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন, বলছেন যে এই হত্যাকাণ্ড মানব নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মের ‘সিনিক্যাল লঙ্ঘন’ করে করা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

এয়ারপোর্টে হেনস্থার শিকার নাসিরুদ্দিন!

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

অর্থমন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় মন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

খামেনির হত্যা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

এয়ারপোর্টে হেনস্থার শিকার নাসিরুদ্দিন!

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রবিবার বলেছেন যে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বব্যাপী শিয়াদের একজন বিশিষ্ট নেতার হত্যাকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে এবং বিশেষ করে বিশ্বব্যাপী শিয়াদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে,”।

পেজেশকিয়ান বলেছেন যে সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক প্রজাতন্ত্রের অধিকার এবং দায়িত্ব।

“ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের অপরাধী এবং পরিকল্পনাকারীদের প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব এবং অধিকার বলে মনে করে,” পেজেশকিয়ান বলেছেন।

×