শিরোনাম:

আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ক্রীড়া, উন্নয়ন ও ঐতিহ্যের সমন্বয়ে নতুনভাবে সেজে উঠছে সিলেট। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো শনিবার (২ মে) এই অঞ্চলে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার হাত ধরেই শুরু হতে যাচ্ছে নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। একই সঙ্গে উদ্বোধন করা হবে কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প।

উৎসবমুখর পরিবেশে উন্নয়ন ও সম্ভাবনার নতুন বার্তা নিয়ে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এখান থেকেই দেশের ক্রীড়াঙ্গনের বড় উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হবে।

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার জেলা স্টেডিয়ামে এই বিশেষ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। ফুটবল, ক্রিকেট ও কাবাডিসহ মোট আটটি খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে দেশের তরুণ প্রজন্ম।

সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন বলেন, আটটি ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। এ উপলক্ষে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।

এই সফরে একাধিক উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন সরকারপ্রধান। এর মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কার্যক্রম।

সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং মোনাজাতে অংশ নেবেন।

দরগাহ-এ-হযরত শাহজালাল (রহ.)-এর খাদেম সামুন মাহমুদ খান বলেন, ২ তারিখ প্রধানমন্ত্রী আসছেন। তিনি এখানে আসছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান-ও এখানে এসেছিলেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

একজন দলীয় কর্মী বলেন, প্রধানমন্ত্রীর আগমনের মাধ্যমে উন্নয়নের যে বার্তা আসবে, তা সিলেটের পিছিয়ে থাকা অবস্থার অবসান ঘটাবে, ইনশাআল্লাহ।

সিলেট বিএনপির এক নেতা বলেন, প্রয়াত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে এখানে এসেছিলেন। আজ তাঁরই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে আসছেন। তাই আমরা স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়টি মাথায় রেখেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। আজ (শুক্রবার, ১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩১।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬।

সারাদেশে আর কতদিন থাকবে ঝড়-বৃষ্টি?

আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সারাদেশে চলছে কালবৈশাখীর প্রভাব। প্রায় ৬৪ জেলায়ই কম বেশি ঝড়-বৃষ্টি হচ্ছে। আবার দেশের উত্তর–পূর্বাঞ্চলে অতিভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়াও সারা দেশের সব নদী বন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেতও দেয়া হয়েছে। বিগত কয়েকদিনে এমন সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

এমন অবস্থা আগামী ৪ মে পর্যন্ত বলবৎ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ততদিন পর্যন্ত দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস বলছে, দেশের ছয় বিভাগের কয়েকটি স্থানে শুক্রবার (১ মে) বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। এতে দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোয় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই ঝোড়ো আবহাওয়ার প্রভাব পড়তে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি, যা স্বাভাবিক জনজীবন ও নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

এ অবস্থায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

গণভোটের একটা অংশে প্রতারণা আছে: আইনমন্ত্রী

আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গণভোটের একটা অংশে প্রতারণা আছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ১ মে) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে বিএনপি প্রতারণার অংশের সাথে নেই।’

এসময় জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে বলেও জানান তিনি।

শৈলকূপা পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্যরা।

×