শিরোনাম:

হায়দরাবাদকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাবর-নাহিদের পেশাওয়ার

হায়দরাবাদকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাবর-নাহিদের পেশাওয়ার

দুর্দান্ত বোলিংয়ে মঞ্চটা সাজিয়ে দিলেন নাহিদ রানা ও অ্যারন হার্ডি। পরে ছোট লক্ষ্যে টপ-অর্ডারের ব্যর্থতায় কিছুটা চাপে পড়ল পেশাওয়ার জালমি। এবার ব্যাট হাতে দায়িত্ব নিলেন হার্ডি। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের দায়িত্বশীল পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হলো পেশাওয়ার।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার পাকিস্তান সুপার লিগের ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারায় পেশাওয়ার। আগে ব্যাট করে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। জবাবে ১৫.২ ওভারে ম্যাচ জিতে যায় বাবর আজমের দল।

এ নিয়ে দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল পেশাওয়ার। এর আগে ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয় তারা। এরপর আরও তিনবার ফাইনাল খেললেও ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। প্রায় ৯ বছর পর সর্বোচ্চ সাফল্য পেল তারা।

অন্য দিকে ঘুরে দাঁড়িয়ে রূপকথার গল্প লেখার পথে অনেকটা এগিয়ে গেলেও শেষ বাধা উৎরাতে পারল না হায়দরাবাদ। প্রথম চার ম্যাচ হেরে বিদায়ের শঙ্কা থেকে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে ফাইনালে ওঠে প্রথমবার পিএসএল খেলতে আসা দলটি। কিন্তু শিরোপার লড়াইয়ে আর পারল না তারা।

ফাইনাল ম্যাচে পেশাওয়ারের জয়ে বড় অবদান নাহিদ ও হার্ডির। শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলতে বাংলাদেশ থেকে উড়ে যাওয়া তরুণ গতিতারকা নাহিদ ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ২২ রানে নিয়েছেন ২টি উইকেট।

পিএসএল ফাইনালে মেডেন ওভার করা মাত্র তৃতীয় বোলার নাহিদ। তার আগে ২০২১ সালে ইমরান খান ও ২০২৪ সালে এই কীর্তি গড়ে দেখান খুশদিল শাহ। দুজনই ছিলেন মুলতান সুলতান্সের জার্সিতে।

আর ব্যাটে-বলে নাহিদকেও ছাড়িয়ে গেছেন হার্ডি। চমৎকার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে ৪ ওভারে মাত্র ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। পরে চাপের মুখে ব্যাট করতে নেমে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার।

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ফাইনালে ব্যাট হাতে ফিফটি ও বল হাতে ৪ উইকেট নেওয়ার ইতিহাস গড়লেন হার্ডি।

তুলনামূলক সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ হারিস (৩ বলে ৬) ও বাবর আজম (১ বলে ০) ধরেন ড্রেসিং রুমের পথ। শুরুতেই ২ উইকেট নিয়ে হায়দরাবাদ শিবিরে আশা দেখান মোহাম্মদ আলি।

পরে চতুর্থ ওভারে কুশল মেন্ডিস (৮ বলে ৯) ও পঞ্চম ওভারে মাইকেল ব্রেসওয়েলও (৫ বলে ৪) আউট হয়ে গভীর খাঁদে পড়ে যায় পেশাওয়ার। তাদের স্কোর বোর্ডে তখন ৪ উইকেটে মাত্র ৪০ রান।

সেখান থেকে দলকে উদ্ধার করেন হার্ডি ও আব্দুল সামাদ। দুজন মিলে ৬০ বলে গড়েন ৮৫ রানের জুটি। জয় থেকে মাত্র ৫ রান বাকি থাকতে ড্রেসিং রুমে ফেরেন ৩ চার ও ৪ ছক্কায় ৩৪ বলে ৪৮ রান করা সামাদ।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৯ চারে ৩৯ বলে ৫৬ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন হার্ডি।

ম্যাচের প্রথমভাগে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে মাজ সাদাকাতের (৬ বলে ১১) উইকেট হারায় হায়দরাবাদ। তবে চাপ সামলে পাল্টা আক্রমণ করেন মার্নাস লাবুশেন ও সাইম আইয়ুব। ৪.৩ ওভারে পঞ্চাশ পূর্ণ করে ফেলে হায়দরাবাদ।

পঞ্চম ওভারেই লাবুশেনকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন হার্ডি। ১২ বলে ২০ রান করে ফেরেন হায়দরাবাদ অধিনায়ক। পরে পাওয়ার প্লের শেষ ওভারে নাহিদের বলে ছক্কা-চার মেরে ১৩ রান নিয়ে নেন সাইম।

পাওয়ার প্লেতে ২ উইকেটে ৬৯ রান করে তখন পর্যন্ত উড়ছিল হায়দরাবাদ। তবে সপ্তম ওভার থেকেই শুরু হয় তাদের পতন। ওভারের তৃতীয় বলে উসমান খানকে (৬ বলে ৮) ফেরান সুফিয়ান মুকিম। আর শেষ বলে ইরফান খান (২ বলে ১) হন রান আউট।

পরের ওভারে চমৎকার গতিময় ডেলিভারিতে গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাচ আউট করেন নাহিদ। একই ওভারে কুশল পেরেরা রান আউট হয়ে গেলে যেন চোখের পলকে ২ উইকেটে ৭১ থেকে ৬ উইকেটে ৭৩ রানের দলে পরিণত হয় হায়দরাবাদ।

এরপর একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন সাইম। স্রোতের বিপরীতে দারুণ এক ফিফটি করেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও সফল হননি হাসান খান (৭ বলে ১২)।

১৮তম ওভারে হার্ডির তৃতীয় শিকারে পরিণত হয়ে নবম ব্যাটার হিসেবে ড্রেসিং রুমে ফেরেন সাইম। তার ব্যাট থেকে আসে ৫ চার ও ২ ছক্কায় ৫০ বলে ৫৪ রান।

পেশাওয়ারের পক্ষে বল হাতে ২৭ রানে ৪ উইকেট নেন হার্ডি। আর ৪ ওভারে এক মেডেনসহ ২২ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদ।

সব মিলিয়ে দেশের বাইরে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নেমে ৫ ম্যাচে ১৮ ওভার বোলিং করে মাত্র ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন নাহিদ। টুর্নামেন্টে অন্তত ১ উইকেট নেওয়া বোলারদের মধ্যে তার ইকোনমিই সবার সেরা।

লিমন-বৃষ্টি হত্যার বিচারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হায়দরাবাদকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাবর-নাহিদের পেশাওয়ার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য দেশটির সঙ্গে যোগাযোগ রাখছে সরকার।

সোমবার (৪ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ হস্তান্তরের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। দুই শিক্ষার্থীর মধ্যে লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। পরিবারে কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া চলছে।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি দুবাই হয়ে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা পুরো প্রক্রিয়াটি তদারকি করে।

গত ৩০ এপ্রিল ফ্লোরিডার টাম্পায় লিমনের জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বজন ও প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।

গত ১৬ এপ্রিল নিখোঁজের পর একইসাথে হত্যার শিকার হন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা দুই শিক্ষার্থী। এ ঘটনায় আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনো তাঁর মরদেহ উদ্ধার করা যায়নি। তাঁর মরদেহ উদ্ধার করে দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা।

বজ্রসহ বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন

হায়দরাবাদকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাবর-নাহিদের পেশাওয়ার

সারাদেশে আরও কয়েকদিন বজ্রসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের প্রভাবে দেশের ছয় বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ (সোমবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আগামী পাঁচদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

হরমুজ প্রণালীতে ঢুকলেই মার্কিন বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি ইরানের

হায়দরাবাদকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাবর-নাহিদের পেশাওয়ার

হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে মার্কিন বাহিনীর ওপর হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওই প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অভিযানের ঘোষণার পরপরই চরম প্রতিক্রিয়া হিসেবে ইরানের সামরিক বাহিনী এই সতর্কবার্তা দিল।

ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই কৌশলগত জলপথের সম্পূর্ণ নিরাপত্তা ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর’ হাতে ন্যস্ত। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, যেকোনো পরিস্থিতিতে এই প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত ও নৌচলাচলের ক্ষেত্রে অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনীর সাথে পূর্ব সমন্বয় করতে হবে। সামরিক বাহিনীর ওই বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষা ও পরিচালনা করবে।

যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালীতে মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় ব্যতীত এই পথ দিয়ে যাতায়াত করা থেকে সকল বাণিজ্যিক জাহাজ ও তেলের ট্যাংকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। সেই সঙ্গে বিবৃতিতে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, আগ্রাসী মার্কিন সেনাবাহিনী বা অন্য যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার বা এর ভেতরে প্রবেশের বিন্দুমাত্র চেষ্টা করে, তবে তাদের ওপর তাৎক্ষণিক সামরিক হামলা চালানো হবে। সূত্র: আলজাজিরা

×