শিরোনাম:

দুর্বৃত্তদের গুলিতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক নিহত

দুর্বৃত্তদের গুলিতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক নিহত

দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে জয়ী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ। গতকাল (বুধবার, ৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

জানা যায়, বাইকে করে এসে কয়েকজন দুর্বৃত্ত মাথায় গুলি করে পালায়। গাড়ির মধ্যেই চন্দ্রনাথের পাশাপাশি গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক ও আরও একজন সহযোগী। ওই অবস্থায় তাকে মধ্যমগ্রামের বিভা সিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন।

বুধবার দিবাগত রাতেই হাসপাতালে গিয়ে আলামত সংগ্রহ করে ফরেনসিক বিশেষজ্ঞরা। আজ চন্দ্রনাথের ময়না তদন্ত বারাসাত জেলা সদর হাসপাতালে হবে বলে জানা গেছে।

পুলিশের মহাপরিচালক (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তা বলেন, ‘যেই গাড়িটিকে এই অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করা হয়েছে, সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে গাড়ির নাম্বার প্লেট বিকৃত করা হয়েছে। শিলিগুড়ির নিবন্ধনকৃত গাড়িটি এখানে ব্যবহার করা হয়েছে। এটা ভুয়া নাম্বার প্লেট। ঘটনাস্থল থেকে আমরা গুলির খোল উদ্ধার করেছি। এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। আমরা তদন্ত চালাচ্ছি।’

এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, ‘গত দু’দিন ধরে নজরদারি চালিয়ে, একটি ভুয়া নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এসে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমি বিজেপির সকল কর্মীদের অনুরোধ করব আপনারা কেউ আইন হাতে নেবেন না। আমরা সরকারে এসেছি দুই-তিন দিনের মধ্যেই বিজেপি দায়িত্ব নেবে। অভয়ার মত যাতে বিচারহীন না থাকে, আমরা তার ব্যবস্থা করব। আপনারা শান্তিতে থাকুন, পরিবারের পাশে থাকুন।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি এর সাথে রাজনীতির যোগ থাকতে পারে। কিন্তু পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে আপনারা কোনো কনক্লুশনে আসবেন না। ওই পরিবারের পাশে বিজেপি আছে। আগামীকাল ময়নাতদন্তের পর তার হাতে স্থানীয় বিধায়করা ও আমি এই লাশ হস্তান্তর করবো। আমরা পরিবারের দায়িত্ব নেবো। যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের সুস্থ করতে যা যা করা দরকার নেয়া হয়েছে।’

অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, ‘ভয়ংকর একটা পরিবেশ যে পরিবেশ ১৫ বছর ধরে তৈরি হয়েছিল, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও সেই পরিবেশের নির্যাস ছড়িয়ে রেখে গেছে তৃণমূলের লোকেরা। আর তারই পরিণতি ভাই চন্দ্রনাথ রথের এই মর্মান্তিক খুন।’ পরিকল্পনা করে নজরদারি করে এই খুন করা হয়েছে বলে অভিযোগ রুদ্রনীলের।

চন্দ্রনাথের ওপর গুলি চালানোর খবর পেয়েই রাতেই হাসপাতালে ছুটে আসেন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি বিধায়ক কৌস্তব বাগচী, বিজেপি বিধায়ক শংকর ঘোষ, বিধায়ক পীযূষ কানোরিয়া, বিধায়ক অর্জুন সিং, বিধায়ক রুদ্রনীল ঘোষ, বিধায়ক সজল ঘোষ, বিধায়ক ড. রাজেশ কুমার সিং সহ দলের শীর্ষ কর্মকর্তারা। দলে দলে জমায়েত হন দলের কর্মী সমর্থকরাও। পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপার পুষ্পাসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

দুর্বৃত্তদের গুলিতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও চলতি বছরের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী ৭ জুন। আজ বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন।

আগামী ৭ জুন (রোববার) বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

জুনের মধ্যে হবে জ্বালানি নীতিমালা: জ্বালানিমন্ত্রী

দুর্বৃত্তদের গুলিতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক নিহত

জুনের মধ্যে জ্বালানি নীতিমালা হবে। রাজধানীর প্রতিটি বাড়িতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে এখনই মন্তব্য নয় বলে জানান মন্ত্রী।

জ্বালানি সংকট মেটাতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বিশ্বের বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্য সংঘাত আরও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিকল্প জ্বালানির প্রয়োজনীয়তা। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। যদিও নবায়নযোগ্য জ্বালানি খাতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৪-৫ শতাংশ মিটছে এই খাত থেকে।

তবে এরইমধ্যে বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার সোলারের ওপর বিশেষ জোর দিচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন জ্বালানিমন্ত্রী।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেজন্য আমরা আলোচনা করছি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারব এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে কী বলে সরকারি আদেশ হিসেবে আমরা ছাড়তে পারবো।’

এসময় মন্ত্রী জানান, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে প্রতিটি বাসার ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের পাশাপাশি সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার ও উইন্ড এনার্জিকে বিশেষ গুরুত্ব দিতে চায় বলে উল্লেখ করেন জ্বালানিমন্ত্রী। আগামী জুনের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে যদি আপনারা যদি প্রত্যেকটা হাউজহোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে, অনেক লোড কমে যাবে।’

এদিকে, বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে এখনই মন্তব্য করতে চাননি মন্ত্রী।

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

দুর্বৃত্তদের গুলিতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক নিহত

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ স্থগিত থাকা এই মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের এই আদেশ দেন এবং আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলার অপর দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানিকালে আসামি মোশারফ হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে স্থানান্তর ও উত্তোলন করেছেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, অপর দুই আসামির যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর করে পরবর্তী সময়ে তা উত্তোলন করা হয়।

মামলাটির তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন এই মামলার কার্যক্রম স্থগিত ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় কার্যকর করে বিচারকাজ পরিচালনার জন্য নিম্ন আদালতে পাঠান।

×