শিরোনাম:

সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে: প্রেস সচিব

সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে।’

আজ (শনিবার, ১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকারের গত ২ মাসের সাফল্যের সাতটি বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের মধ্যেই আছেন, জনগণের মধ্যে থাকছেন| তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না।’

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রত্যেকটি তিনি পালন করার চেষ্টা করছেন উল্লেখ করে সালেহ শিবলী বলেন, ‘আমাদের সরকারের এ ৬০ দিনের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে। তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হচ্ছে এই অর্জনটা সবচেয়ে বড় অর্জন।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের আগে জনগণের কাছে ভোট চাওয়ার সময় নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিএনপি যে ৩১ দফার কথা বলছে, বিএনপির যে নির্বাচনি ইশতেহার— এটি নিয়ে গত দুই বছর, আড়াই বছর জনগণের মুখোমুখি হয়েছে। প্রত্যেক প্রার্থী জনগণের কাছে গিয়ে এ ৩১ দফা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কথা বলেছেন, জনগণের রায় নিয়েছেন। এরপর তার আলোকে আমরা নির্বাচনি ইশতেহার করেছিলাম।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘আমরা মনে করছি— জনগণের কাছে নির্বাচনি ইশতেহারে যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল, এ সমস্ত প্রতিশ্রুতি জনপ্রতিনিধিরা পালন করছেন কি না, এটা যার যার সংসদীয় আসনের ভোটাররা, যারা ভোট দিয়েছেন— তারা নিজেদের এলাকার জনপ্রতিনিধিদের কাছে এটা অধিকার আছে এবং তাদের জানা উচিত।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে সালেহ শিবলী বলেন, ‘বুদ্ধিমত্তা বা এআই দিয়েও অনেক মিথ্যাকে সত্যের মতো করে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ রাখলে জনগণ বিভ্রান্ত হবে না। সুতরাং মূল ধারার গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে নিজেদের ক্রেডিবিলিটি প্রতিষ্ঠা করতে পারলে সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা যাচাই জনগণের জন্য সহজ হয়ে যাবে।

উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।—বাসস

আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে: প্রেস সচিব

হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু করে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। আর হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে।

হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে বিগত দুই সরকারকে দায়ী করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে তিনি বলেন, সারা দেশে শিশুদের হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ক্ষমাহীন অপরাধ।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়—সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে ত্বরিত ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে: প্রেস সচিব

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবুও আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়াইনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতেই সরকার এই বাড়তি ব্যয়ের বোঝা নিজে বহন করছে এবং অত্যন্ত সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।

সৌদি আরবে পৌঁছালেন ৭ হাজার ৬৩৪ বাংলাদেশি হজযাত্রী

সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে: প্রেস সচিব

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। রোববার আশকোনা হজ অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাইনাসের চারটি ফ্লাইটে ১ হাজার ৬০৯ জন হজযাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে মোট ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে।

সৌদি আরবে হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাইনাসের ৩০টি ফ্লাইট নির্ধারিত রয়েছে। আগামী ২১ মে সৌদি আরব যাওয়ার সর্বশেষ ফ্লাইট পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

×