চীনা মুদ্রায় ইরানের তেল কিনছে ভারত
ভারত ইরান থেকে জ্বালানি তেলের আমদানি মূল্য চীনা মুদ্রায় পরিশোধ করছে। ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন হচ্ছে। ওয়াকিবহাল সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।
ইরান ও রাশিয়ার জ্বালানি তেল বিক্রিতে ক্ষেত্রে ৩০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের ফলে অস্থির জ্বালানি বাজার নিয়ন্ত্রণে গত মাসে এ ঘোষণা দেয় ওয়াশিংটন। এ পরিস্থিতিতে চীনা মুদ্রা দিয়ে ইরান থেকে ভারতের তেল আমদানির বিষয়টি জানা যায়।
সূত্রগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, এপ্রিল মাসের শুরুতে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ‘ইন্ডিয়ান অয়েল করপোরেশন’ প্রায় ২০ কোটি ডলার সমমানের ২০ লাখ ব্যারেল ইরানি আমদানি করেছে।
অন্য ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স ইরানি তেল বহনকারী চারটি জাহাজে ইতিমধ্যে তেল খালাস করেছে।
ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রিলায়েন্স—দুই প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করে। ব্যাংকটি চীনের সাংহাই শাখার মাধ্যমে তেলের দাম বিক্রেতাদের বিক্রেতাদের পনিশোধ করছে। সূত্র: রয়টার্স

আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু














