শিরোনাম:

জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ

জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ

জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করতে না পারায় চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তাই গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেয়া হয়েছে।

দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের অভাবে অর্ধেকের মতো উৎপাদন হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব জানান, বুধবার দেশে বিদ্যুৎ চাহিদা ছিল ১৫৭৬৭ মেগাওয়াট। সরবরাহ হয়েছে ১৩ হাজার মেগাওয়াটের মতো। ঘাটতি ছিল ২ হাজার মেগাওয়াট।

জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্র ২৬ এপ্রিলের মধ্যে ঠিক হয়ে যাবে।এরপর বন্ধ হওয়া ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব বলেন, সংকট আছে, সেটা সবাই মিলে সাশ্রয়ী হয়ে মোকাবিলা করতে হবে, তা না হলে সরকারের একার পক্ষে সম্ভব না। সেচ কাজে যাতে ব‍্যাঘাত না ঘটে, সেই নির্দেশনা দেয়া হয়েছে।

সরকার শিল্পখাতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেয়ার চেষ্টা করছে বলেও জানান বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে: শিক্ষামন্ত্রী

জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) বিকেল সংসদের অধিবেশনে ২০তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত প্রশ্ন রেখে বলেন, ‘মাদ্রাসা শিক্ষায় বাংলাদেশের ২ কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং ৪০ লাখেরও বেশি প্রাথমিক স্তরে মাদ্রাসায় পড়ছে। কিন্তু গবেষণায় দেখা গেছে মাদ্রাসার স্নাতকরা ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে কর্মসংস্থানে মারাত্মক প্রতিবন্ধকতার মুখে পড়ে থাকেন। এই বিশাল জনগোষ্ঠীকে কর্মবাজারমুখী করতে মন্ত্রণালয় কী কার্যকর পরিকল্পনা নিয়েছে এবং কবে নাগাদ সেইগুলি আলোর মুখ দেখবে?’

জবাবে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মাদ্রাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। এরইমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গঠিত একটি কমিটি মাদ্রাসার কারিকুলাম যুগোপযোগী করার এ কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত লক্ষ্যে প্রতিটি মাদ্রাসায় কারিগরি ট্রেড চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় শিক্ষার পাশাপশি মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এরইমধ্যে ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। আরও ১০০০ মাদ্রাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।’

সৌদি আরবে পৌঁছেছেন ২৭,৩২৫ জন হজযাত্রী

জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ

হজযাত্রা শুরুর পর গত পাঁচ দিনে বাংলাদেশ থেকে মোট ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, আজ হজ যাত্রার পঞ্চম দিনে সকাল ১০টা পর্যন্ত মোট ৬৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে।

লোকমান হোসেন আরো জানান, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ বেসরকারি ব্যবস্থাপনায় হজ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ৬৬০টি সংস্থা।

এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৭৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

পরিচালক জানান, বাকি হজযাত্রীরা নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে পৌঁছাবেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রামে মারাত্মক লোডশেডিং হচ্ছে; মন্ত্রীদের আরও তৎপর হতে হবে: রিজভী

জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ

গ্রামাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং হলেও এর জন্য বিএনপি সরকার কোনোভাবেই দায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারুশিল্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘গ্রামে মারাত্মক লোডশেডিং হচ্ছে। জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হতে হবে। এটি একটি আন্তর্জাতিক সংকট, এজন্য বিএনপি সরকার দায়ী নয়।’

তিনি আরও বলেন, ‘জ্বালানি সংকটের জন্য বিএনপির কোনো ব্যর্থতা নেই। বাস্তবতার প্রয়োজনে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।’

অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আমলে রাষ্ট্রীয় পদক নিয়ে নিম্নমানের রাজনীতিকরণ হয়েছে। পুরস্কার প্রদানে কোনো মান রক্ষা হয়নি।’

এসময় কাজী নজরুল ইসলামকে আওয়ামী লীগ আমলে যথাযথভাবে স্বীকৃতি দেয়া হয়নি বলেও মন্তব্য করেন রিজভী।

×