পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রথম ধাপে ১৫২টি আসনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন ৩ কোটি ৬০ লাখ ভোটার। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরইমধ্যে ভোটকেন্দ্রগুলোয় দেখা যাচ্ছে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
এই ধাপে আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম।
আর আজই সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ। সি–ভিজিল অ্যাপের মাধ্যমে আরও ৩৭৫টি অভিযোগ জমা পড়েছে।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে তিন স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও অন্যান্য বিভাগের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। আকাশপথে নজরদারি চালাচ্ছে বিমান বাহিনীর সদস্যরা।
ভোটের আগের রাতে নন্দীগ্রাম, দাঁতন ও বারাসাতসহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। আটকও করা হয় বেশ কয়েকজনকে।
আজ একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটে সমস্যায় পড়েন ভোটাররা। কোথাও আবার আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মী। এদিন ভোটগ্রহণ শুরু হতেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে প্রতি মুহূর্তের আপডেট নেওয়া হচ্ছে। আর প্রয়োজন মতো নির্দেশ পৌঁছে যাচ্ছে দলীয় কর্মীদের কাছে বলে সূত্রের খবর। কোচবিহার, পুরুলিয়া, মুর্শিদাবাদের মতো একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটের অভিযোগ উঠেছে। তার ফলে সকালের দিকে বেশ কিছুক্ষণ ভোটাভুটি ব্যাহত হয়।
অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার এদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। মোট ১,৪৭৮ জন প্রার্থী এই পর্বে লড়াইয়ে রয়েছেন। প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা অতীতের তুলনায় নজিরবিহীন। কিন্তু এই বিস্তর অভিযোগ জমা পড়তেই মুখ খুললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সিইও এই গোটা বিষয়টি নিয়ে বলেন, ‘খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।’ আর কেন্দ্রীয় বাহিনী দুর্ব্যবহার করছে ভোটারদের সঙ্গে বলে অভিযোগ তুললেন হলদিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডল। ভোটারদের ধমকানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাপসী মণ্ডল বলেন, ‘ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনী।’
এছাড়া মুর্শিদাবাদের রানীনগরের একটি বুথে বুথ জ্যাম করার অভিযোগ উঠেছে। তবে সকাল থেকে একাধিক জেলায় এবং তার অন্তর্গত নানা বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ ওঠে। ইভিএম গোলমাল নিয়ে নানা অভিযোগ এলেও নির্বাচন কমিশনের তৎপরতা দেখা যায়নি বলেই অভিযোগ। তার মধ্যেই নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, ‘প্রতিটি কেন্দ্রের বিএলএ–টু থেকে শুরু করে সমস্ত কর্মীদের সজাগ ও সক্রিয় থাকতে হবে।’ সূত্রের খবর, বিধানসভা কেন্দ্র ধরে ধরে জেলার নেতাদের সঙ্গে এদিন যোগাযোগ রাখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রত্যেক মুহূর্তের আপডেট পৌঁছে যাচ্ছে দলনেত্রীর কাছে।

দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান








