শিরোনাম:

শেষ হলো আর্সেনালের টানা ২০০ দিনের রাজত্ব

শেষ হলো আর্সেনালের টানা ২০০ দিনের রাজত্ব

শেষ হলো আর্সেনালের টানা ২০০ দিনের রাজত্ব। মৌসুমের শেষ অংশে গানারদের একের পর এক পয়েন্ট হারানোর সুযোগ লুফে নিয়ে সিংহাসনে আসীন হলো ম্যানচেস্টার সিটি। মৌসুমের শুরুর সপ্তাহের পর এই প্রথম শীর্ষে ফিরল সিটিজেনরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে বার্নলিকে ১-০ গোলের হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের শুরুর দিকের একমাত্র গোলে সিটির জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি অবনমন নিশ্চিত হয়ে গেল বার্নলিরও।

গত ১৪ মার্চ ওয়েস্ট হ্যামের সাথে ড্র করার পর আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে ছিল সিটি। এরপর পেপ গার্দিওলার দলের টানা তিন জয় এবং আর্সেনালের টানা দুই হার পুরো শিরোপা লড়াইয়ের চিত্রটাই বদলে দিল। বার্নলির বিপক্ষে জয়ের পর সিটি এবং আর্সেনাল—উভয় দলের পয়েন্ট (৭০) এবং গোল ব্যবধান (+৩৭) এখন সমান। তবে বেশি গোল করার সুবাদে (সিটির ৬৬, আর্সেনালের ৬৩) আর্সেনালকে টপকে শীর্ষস্থান দখল করেছে ইতিহাদের ক্লাবটি।

বার্নলির বিপক্ষে সিটির এই জয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বার্নার্দো সিলভা। পর্তুগিজ এই মিডফিল্ডার তাঁর প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ২১৫তম জয়ের স্বাদ পেলেন। আর এর মাধ্যমেই তিনি সিটির ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছেন। ক্লাব অধিনায়ক হিসেবে সিলভা এখন সিটির হয়ে প্রিমিয়ার লিগে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন। ২১৪টি জয় নিয়ে শীর্ষে থাকা ডেভিড সিলভাকে টপকে এই অনন্য উচ্চতায় পৌঁছালেন তিনি।

গত সপ্তাহেই সিলভা নিশ্চিত করেছেন এই মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। ২০১৭ সালে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর পর্তুগিজ এই মিডফিল্ডার সিটির জার্সিতে ৪৫৩টি ম্যাচ খেলেছেন, যা এই সময়ের মধ্যে ক্লাবের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। । সিটির হয়ে খেলা ৮টি মৌসুমের মধ্যে ৬টিতেই তিনি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে তাঁর চেয়ে বেশি শিরোপা তুলে ধরেছেন মাত্র ৫ জন খেলোয়াড়। সব মিলিয়ে সিটির হয়ে তিনি ১৯টি বড় শিরোপা জিতেছেন এবং কেভিন ডি ব্রুইনা ও জন স্টোনসের সাথে যৌথভাবে ক্লাবের সবচেয়ে বেশি ট্রফি জয়ী খেলোয়াড় এখন তিনি।

সিলভার মাইলফলকের ম্যাচে শুরুতেই লিড পেয়ে যায় সিটি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় হলান্ডের ক্লিনিক্যাল ফিনিশ দেখে মনে হয়েছিল অবনমন অঞ্চলে থাকা দলের বিপক্ষে গোল উৎসব করবে সফরকারীরা। তবে রক্ষণভাগে শক্ত দেয়াল তুলে ম্যান সিটিকে হতাশ করে স্বাগতিকরা।

ম্যান সিটির আক্রমণেও তেমন একটা ধার লক্ষ্য করা যায়নি। হলান্ডের শট একবার পোস্টে লাগে এবং আরও কিছু সুযোগ হাতছাড়া করেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত পেপ গার্দিওলার দলকে প্রত্যাশার চেয়েও নঘন্য ব্যবধানের এই জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে গার্দিওলা বলেন, ‘সুযোগ এসেছিল, আমরা অনেক সুযোগ তৈরি করেছি। এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল এবং তিন দিন আগে (আর্সেনালের বিপক্ষে) একটি কঠিন ম্যাচের ধকল সামলে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি।’

গার্দিওলা আরও যোগ করেন, ‘আমরা জিতেছি এবং লিগের শীর্ষে আছি, তবে হতাশ হবো কেন? অবশ্যই আমরা আরও ভালো করতে পারতাম, কিন্তু দিনশেষে জয়টা আমাদেরই। রোববারের চেয়ে আজ আমাদের পারফরম্যান্স ভালো ছিল কারণ আমরা একের পর এক সুযোগ তৈরি করেছি। এখন প্রিমিয়ার লিগ জিততে হলে বাকি ৫টি ম্যাচে জয় পেতে হবে—এটাই বাস্তবতা।’

ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস

শেষ হলো আর্সেনালের টানা ২০০ দিনের রাজত্ব

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো কঠোর সময়সীমা (ডেডলাইন) বেঁধে দেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার এই মেয়াদ শেষ পর্যন্ত কখন শেষ হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই গ্রহণ করবেন।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু খবর সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, কিছু সংবাদমাধ্যমে বেনামী সূত্রের বরাতে দাবি করা হচ্ছে যে, চুক্তির জন্য ইরানকে তিন থেকে পাঁচ দিনের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই তথ্যকে সম্পূর্ণ অসত্য আখ্যা দিয়ে লিভিট নিশ্চিত করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো কঠোর সময়সীমা নির্ধারণ করেননি।

হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও জানান, মার্কিন প্রশাসন বর্তমানে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে সতর্ক নজর রাখছে। শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলোর বিষয়ে ইরানের শীর্ষ নেতাদের কাছ থেকে একটি ‘সম্মিলিত প্রতিক্রিয়া’ বা ঐক্যবদ্ধ জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারতে ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১

শেষ হলো আর্সেনালের টানা ২০০ দিনের রাজত্ব

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলার ড্রামান্দগঞ্জ এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ড্রামান্দগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার পথে একাধিক যানবাহনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মির্জাপুর জেলার পুলিশ সুপার অপর্ণা রাজাত কৌশিক জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পেছন থেকে আসা ট্রাকটির ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

সংঘর্ষের সময় একটি ছোট গাড়ি দুটি ট্রাকের মাঝখানে আটকা পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার ধারাবাহিকতায় আরও একটি যানবাহন এতে জড়িয়ে পড়ে এবং সেটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটির একটি বিহার এবং অন্যটি মধ্যপ্রদেশের নিবন্ধিত। এছাড়া ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে একটি সোনভদ্র এবং অন্যটি মির্জাপুর জেলার। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে ক্ষতিগ্রস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করে যাচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

সংসদে সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ: ইসি

শেষ হলো আর্সেনালের টানা ২০০ দিনের রাজত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাছাই কার্যক্রম শেষে এই ঘোষণা দেওয়া হয়।

বিএনপি সমর্থিত যে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন, সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার ঠাকুর, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

অন্যদিকে, গতকাল বুধবার জামায়াত জোট মনোনীত ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল কমিশন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ইসি। সকল যাচাই-বাছাই শেষে এখন পরবর্তী আনুষ্ঠানিকতার দিকে এগোচ্ছে কমিশন।

×