শিরোনাম:

দুয়োধ্বনিকে করতালিতে রূপ দিলেন ভিনি, স্বস্তির জয় রিয়ালের

দুয়োধ্বনিকে করতালিতে রূপ দিলেন ভিনি, স্বস্তির জয় রিয়ালের

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর সমালোচনার সব তীর ছিল যেন ভিনিসিয়ুস জুনিয়রের দিকেই। বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করার কিছু সহজ সুযোগ হাতছাড়া করায় সমর্থকদের ক্ষোভের মূল লক্ষ্য ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে সমর্থকদের তীব্র দুয়োধ্বনির মুখে পড়েন ভিনি। তবে তাঁর দুর্দান্ত এক গোলে মুহূর্তেই পাল্টে যায় চিত্র। দুয়োধ্বনির পরিবর্তে সান্তিয়াগো বার্নাব্যু মুখরিত হয়ে ওঠে করতালিতে।

লা লিগায় গতকাল রাতে আলাভেসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ বার্নাব্যুতে প্রথামার্ধে কিলিয়ান এমবাপের গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন ভিনিসিয়ুস। শেষ দিকে নির্ধাররিত সময়ের পর যোগ করা সময়ের তিন মিনিটে একটি গোল শোধ করে সফরকারীরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ পর স্বস্তির জয় পেল রিয়াল। এই জয়ে লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কিছুটা কমিয়ে আনল তারা। ৩২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৩। লস ব্লাঙ্কোসরা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে। রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সা আজ ঘরের মাঠে সেল্টা ভিগোর মুখোমুখি হবে।

রিয়ালের জন্য ম্যাচের শুরুটা বেশ ধীরগতির ছিল। শুরুর দিকে আলাভেস গোল করার কয়েকটা সুযোগ পাওয়ায় বার্নাব্যুর দর্শকরা বেশ ক্ষেপে যায়। দলের পারফরম্যান্সে হতাশ হয়ে গ্যালারির একাংশের দর্শকরা দুয়োধ্বনি দিতে থাকে। এমনকি ম্যাচ জেতার পরও এবং একদম শেষ মুহূর্তে আলাভেস গোল দেওয়ায় আবার দুয়োধ্বনি দিতে থাকে রিয়ালের সমর্থকরা।

৩০ মিনিটে এমবাপ্পে প্রথম গোল করে ডেডলক ভাঙেন। তার নেওয়া শটটি আলাভেসের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলকিপার আন্তোনিও সিভেরা-কে ফাঁকি দিয়ে জালে জড়ায়। চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা (২৪ গোল) ফরাসি ফরোয়ার্ড গত ফেব্রুয়ারির পর লিগে প্রথম গোল পেলেন।

এরপর ৫০ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করে ব্যবধান ২-০ করেন ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত ছয় ম্যাচ ধরে গোলহীন ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

অবনমন অঞ্চলের ঠিক উপরে থাকা আলাভেস ম্যাচের একদম শেষ দিকে টনি মার্টিনেজের গোলে ব্যবধান কমায়। স্বস্তির জয় পাওয়া ম্যাচে রিয়ালের জন্য দুঃসংবাদ হয়ে আসে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে চোট পেয়ে মাঠ ছাড়লে। তবে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তার এই চোট খুব একটা গুরুতর নয়।

ম্যাচ শেষে দুয়োধ্বনির শিকার হওয় ভিনির পাশে দাড়ান রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ায় বার্নাব্যুর সমর্থকরা বেশ ক্ষুব্ধ ছিলেন। তারা এমবাপ্পে এবং ভিনিসিউস—উভয়কেই লক্ষ্য করে দুয়োধ্বনি দেন। এমনকি মিউনিখে লাল কার্ড পাওয়া বদলি খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গার ওপরও চড়াও হয় ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির সমর্থকরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ আরবেলোয়া বলেন, ‘ভিনিসিয়ুস কঠিন পরিস্থিতিতে সবসময় নিজের সেরাটা উজাড় করে দেয়। সে দলকে নিজের কাঁধে টেনে নিয়েছে। তার নিবেদন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সে লুকিয়ে থাকে না, বরং সাহসের সঙ্গে লড়ে। সে রিয়ালের পাঁড় ভক্ত, এই ক্লাবের জার্সি আর লোগোকে সে মনেপ্রাণে ধারণ করে।’

আরবেলোয়া আরও যোগ করেন, ‘এখানকার দর্শকরা অনেক বেশি প্রত্যাশা করে, তারা খেলোয়াড়দের সেরাটা চায়। ভিনি আজ দুয়োধ্বনিকে করতালিতে বদলে দিয়েছে—যা সে আগেও করেছে। দিনশেষে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সমর্থক ও সংবাদমাধ্যমের সমালোচনার মুখে থাকা কামাভিঙ্গার প্রতিও সমর্থন জানান আরবেলোয়া, ‘অল্প বয়স হলেও তার ব্যক্তিত্ব আর অভিজ্ঞতা অনেক। সে অনেকটা ভিনির মতোই, খুব অল্প বয়সে রিয়ালে এসেছে এবং অনেক বড় বড় ট্রফি জিতেছে। কোচ, ক্লাব এবং আমি নিশ্চিত সমর্থকদেরও তার ওপর পূর্ণ আস্থা আছে।’

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

দুয়োধ্বনিকে করতালিতে রূপ দিলেন ভিনি, স্বস্তির জয় রিয়ালের

গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপিকেই সমাধান করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নোট অফ ডিসেন্ট বাদে সব মানব, এর তো কোনো মানে হয় না। এটা জনগণের সাথে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল তাই তারা গণভোট টা আগে করতে দেয়নি। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ধরে রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ দশটি আইনি ও সাংবিধানিক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এখন নোট অফ ডিসেন্টের কথা বলে তারা এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধীদলের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানো মন্ত্রী বলেন দেশে কোন সংকট নেই। কিন্তু পাম্পে লাইন কিন্তু কমছে না।

সরকারকে উদ্দেশ্য করে জামায়াত সেক্রেটারি বলেন, ব্যর্থতা ঢাকার জন্য সহিংসতার দিকে দেশকে ঠেলে দেবেন না। চট্টগ্রাম সিটি কলেজে, এক ছাত্রের পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রদল। অথচ দোষ দিচ্ছে শিবিরের ওপর।

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দুয়োধ্বনিকে করতালিতে রূপ দিলেন ভিনি, স্বস্তির জয় রিয়ালের

দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট মেটাতে খুব দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব নিয়ে মন্ত্রী বলেন, হামের সংক্রমণ বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের কাছে আগামী ৬ মাসের জন্য টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার ৯৩৫টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিলেও চিকিৎসার মাধ্যমে বড় অংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের উপস্থিতিতে মন্ত্রী জানান, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালু হতে যাচ্ছে। এটি জটিল অস্ত্রোপচার ও তৃণমূলের চিকিৎসাসেবার মান নতুন উচ্চতায় নিয়ে যাবে। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়া হায়দার

দুয়োধ্বনিকে করতালিতে রূপ দিলেন ভিনি, স্বস্তির জয় রিয়ালের

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। রুলস অব বিজনেস অনুযায়ী সম্পাদিত এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে, যার ফলে তিনি প্রতিমন্ত্রীর সমমান বেতন-ভাতা ও আনুষঙ্গিক সকল রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

ড. জিয়া হায়দারের বর্ণাঢ্য ক্যারিয়ার এবং রাজনৈতিক পটভূমি বেশ চমকপ্রদ। পেশাগত জীবনে তিনি বিশ্বব্যাংকের ওয়াশিংটন ডিসি কার্যালয়ে সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘকাল কাজ করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অবসরে যান। এরপর তিনি ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবেও যুক্ত ছিলেন। উন্নয়ন ব্যক্তিত্ব হিসেবে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫টি দেশে টেকসই স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে প্রায় ৩০ বছরের বিশাল অভিজ্ঞতা রয়েছে তার। মজার বিষয় হলো, পেশাদারিত্বের পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলটির নির্বাচন পরিচালনা কমিটিতেও যুক্ত ছিলেন।

ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ড. জিয়ার জন্ম। তার বাবা মরহুম হরমুজ আলী ছিলেন একজন সিনিয়র সহকারী সচিব। ছাত্রজীবন থেকেই নেতৃত্বের গুণাবলি সম্পন্ন ড. জিয়া আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনেও তিনি অত্যন্ত মেধাবী। ১৯৮৮ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর তিনি ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং সুইডেনের উমিয়া ইউনিভার্সিটি থেকে পুষ্টি ও মহামারিবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তার পরিবারের অন্য সদস্যরাও সুশিক্ষিত; যার মধ্যে তিন ভাই চিকিৎসক এবং এক ভাই শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একজন ঝানু স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে তার এই নতুন নিয়োগ দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

×