শিরোনাম:

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অচলাবস্থা, বেড়ে গেল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অচলাবস্থা, বেড়ে গেল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। গত সপ্তাহেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আশা ছিল। তবে সেই সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর গত রোববার ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

দফায় দফায় ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের প্রধান মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ আজ (সোমবার) জিএমটি ১টা ৩০ মিনিটে ১০৬ দশমিক ৯৯ ডলারে স্থির হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর রোববার (২৬ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে যায়।

পরে সামান্য কমলেও দুপুরে তেলের বৈশ্বিক মানদণ্ড ব্রেন্টের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৯৯ ডলার। তবে এ অচলাবস্থার প্রভাব এশিয়ার শেয়ারবাজারে তেমন পড়েনি। সোমবার (২৭ এপ্রিল) সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ১.৫ শতাংশ বেড়ে লেনদেন শুরু করে।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আবারও স্থবির হয়ে পড়ায় সোমবার এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে।

বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৬ দশমিক ৪০ ডলার।

ব্রেন্ট ক্রুডের দাম গত সপ্তাহে ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেয়ার পর থেকে ১০ শতাংশের বেশি বেড়েছে।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কোনও সরাসরি বৈঠক ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেন।

এদিকে সোমবার আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। কূটনৈতিক অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতেই এই সফর। রোববার ওমানে সংক্ষিপ্ত সফরের পর তার এই রাশিয়া সফর এমন সময়ে হচ্ছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।

অবশ্য গত সপ্তাহে ট্রাম্প দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা দেন, তবে চূড়ান্ত চুক্তির সময়সীমা নির্দিষ্ট করেননি।

এদিকে আলোচনা অচল থাকায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে গেছে। ইরানের হুমকির কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। আর চলমান এই পরিস্থিতি বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে বড় প্রভাব ফেলছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, গত শনিবার মাত্র ১৯টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে। অথচ স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই সরবরাহ করা হয়।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) হিসেবে, গত ফেব্রুয়ারির শেষদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগে এই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ চলাচল করতো।

মূলত ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর চাপ বেড়েছে, বিশেষ করে হরমুজ প্রণালিতে ইরানের হুমকির কারণে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অচলাবস্থা, বেড়ে গেল তেলের দাম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৭ এপ্রিল) এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার মোট ৪৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী রয়েছেন।

বিএনপির বৈধ প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার।

এ ছাড়াও রয়েছেন, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। একইসঙ্গে বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক (শ্রাবণ-জুয়েল কমিটির) সহ সভাপতি সুলতানা জেসমিন জুঁই-এর মনোনয়ন বৈধতা পায়।

জামায়াত জোটের বৈধ প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অচলাবস্থা, বেড়ে গেল তেলের দাম

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিকসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।

সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পুলিশ সদর দফতর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। বিমানবন্দরের কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

জানা যায়, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনা করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচার সবক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিও জোরদার করা হয়েছে। কোনও কিছু অস্বাভাবিক দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।

বেবিচকের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত নিরাপত্তা হুমকি আমরা পাইনি। তারপরও আগাম সতকর্তা নেওয়া হয়েছে। প্রতিটি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করে না সেগুলোকেও রাতে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাফতরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।

পুলিশ সদর দফতরের অভ্যন্তরীণ ওই চিঠির তথ্যানুযায়ী, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। তারা বিভিন্ন স্পর্শকাতর স্থানে সুসমন্বিত হামলার পরিকল্পনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেয়ার নির্দেশ হাইকোর্টের

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অচলাবস্থা, বেড়ে গেল তেলের দাম

সারাদেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকা দিতে ব্যর্থতার কারণে গঠিত কমিটি কী কাজ করছে, তা নিয়ে দুই সপ্তাহ পর প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায়ের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। পাশাপাশি হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছিল।

গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। তবে স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।

রিটে বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

×