শিরোনাম:

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত দুজনই সাতক্ষীরার বাসিন্দা।

সোমবার (১১ মে) দুপুরে নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। তার বাবার নাম আফসার আলী ও মায়ের নাম আজেয়া খাতুন।

অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়। তার বাবার নাম আব্দুল কাদের ও মায়ের নাম নুরুন্নাহার খাতুন।

দূতাবাস জানায়, সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে ইসরায়েলের বিমান হামলা হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়।

দুই প্রবাসীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস।

শোকবার্তায় প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নিহতদের মরদেহ ও পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে দূতাবাস।

আন্দোলনকারীদের হত্যার পর হাসিনার কান্না ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: স্পিকার

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত

আন্দোলনকারীদের হত্যার পর হাসিনার কান্নার নাটক ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হিসেবে লিখিত থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমদ। মঙ্গলবার (১২ মে) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দীন আহমদ বলেন, স্বাধীনতাযুদ্ধ, জুলাই অভ্যুত্থানসহ গণতন্ত্রের জন্য বাঙালির দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পেয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে এ জাদুঘর খুলে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, গণতন্ত্রের জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা হাসিমুখে গণতন্ত্রের জন্য জীবন দেয়া বীরদের উদাহরণ।

তিনি আরও জানান, জুলাই জাদুঘরে স্থান পেয়েছে গণভবন দখলের চিত্র, শহিদদের পকেটে রাখা চিঠি এবং হাসিনার খুনের নির্দেশের কল রেকর্ডসহ গণতন্ত্রের জন্য বাঙালির দীর্ঘ আন্দোলনের নানা চিত্র।

স্থানীয় সরকার নির্বাচন: এবার এককভাবে লড়বে জামায়াত?

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নয়, এককভাবেই অংশ নিতে আলাদা পথে হাঁটতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রতিটি দলের নিজস্ব সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য। সে কারণেই স্থানীয় পর্যায়ে আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল নিয়েছে জামায়াত।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দলের নির্বাহী পরিষদ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে—স্থানীয় সরকার নির্বাচনে জোটের রাজনীতি করা হবে না। তিনি বলেন, “প্রতিটি রাজনৈতিক দলকে নিজস্ব অবস্থান ও সাংগঠনিক শক্তি আরও মজবুত করার সুযোগ তৈরি করতেই পৃথকভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে।”

জামায়াতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা দলটির দীর্ঘমেয়াদি সাংগঠনিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে নিজেদের শক্তি যাচাই ও বিস্তারের সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় দলটি।

এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জোটগত সমঝোতা বা নির্বাচনী ঐক্য নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। প্রতিটি দল নিজস্ব প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করছে বলেও জানান তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিল এনসিপি। তবে স্থানীয় নির্বাচনে আলাদা প্রার্থী দিলেও এতে রাজনৈতিক সম্পর্কের অবনতি বা জোটে কোনো ধরনের মনোমালিন্যের আশঙ্কা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বড় দলগুলোর পাশাপাশি ইসলামভিত্তিক দলগুলোর মধ্যেও এখন নতুন কৌশল ও অবস্থান নির্ধারণের প্রবণতা দেখা যাচ্ছে। জামায়াতের একক নির্বাচনী সিদ্ধান্ত সেই পরিবর্তনেরই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার: অর্থমন্ত্রী

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত

আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ও ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খাতকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের- প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। প্রায় ৪২৫ কোটি টাকা সমমূল্যের প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করলো এই প্ল্যাটফর্ম। ফান্ডটি সিড, লেট-সিড এবং সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে।

×