মাঠেই লুটিয়ে পড়ে নাইজেরিয়ান ফরোয়ার্ডের মৃত্যু
নাইজেরিয়ার মাঠ থেকে হৃদয় বিদারক এক খবর পেল ফুটবল বিশ্ব। খেলতে খেলতে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো।
কাদুনার উংওয়ান ইয়েলওয়াতে শুক্রবার একটি প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন এনেরামো। প্রথমার্ধের পুরোটা সময় স্বাভাবিকভাবেই খেলেন তিনি।
পরে দ্বিতীয়ার্ধে নেমে পঞ্চম মিনিটে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ড। মাঠে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে।
হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা এনেরামোকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক এরেস্টের কথা বলা হয়।
নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এনেরামোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মৃত্যুতে বিপর্যস্ত হয়ে পড়েছেন ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মেদ সানুসি।
তিউনিশিয়ার হয়ে খেলার সুযোগ থাকার পরও নাইজেরিয়াকেই বেছে নিয়েছিলেন এনেরামো। দেশটির হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
এছাড়া ক্লাব ক্যারিয়ারে তিউনিশিয়া, তুরস্ক, আলজেরিয়া ও সৌদি আরবের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। তিউনিশিয়ার এস্পারেন্স স্পোর্টিভ ডে তিউনিসের খেলার সময় ‘দ্য ট্যাংক’ খেতাব পেয়েছিলেন এনেরামো।

হাম উপসর্গে একদিনে ১১ মৃত্যু, হাসপাতালে ১০৫৮













