‘আমেরিকা আইআরজিসিকে অপমান না করার গ্যারান্টি দিলে বিশ্বকাপে যাবে ইরান’
আসন্ন ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপে ইরান অংশ নাও নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান। বুধবার (৬ মে) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা যদি গ্যারান্টি দেয় যে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) অপমান করবে না, তবেই বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইরান।
এর আগে, গত শনিবার (২ মে) কানাডার মাটিতে শেষ পর্যন্ত প্রবেশের অনুমতি মিললেও আত্মসম্মান রক্ষায় ফিরে যাওয়ার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। সাম্প্রতিক এই ঘটনায় আন্তর্জাতিক ফুটবলাঙ্গনে তোলপাড় শুরু হয়।
তাজ জানিয়েছেন, কানাডা কর্তৃপক্ষ তাদের প্রবেশের ব্যাপারে নমনীয় হলেও পুরো বিষয়টি ছিল এক প্রকার অনিচ্ছাসত্ত্বের দায়সারা অনুমতি।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তাজ ও তার সহকর্মীরা ইস্তাম্বুলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আনুষ্ঠানিকভাবে নথিপত্রে বহিষ্কারের কথা উল্লেখ না থাকলেও মেহদি তাজের মতে, বাস্তব পরিস্থিতি ছিল প্রায় একই রকম অপমানজনক।
গত বছরের ৫ ডিসেম্বর, ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও মেহদি তাজ ও তার সহকর্মীদের ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র।

বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন পিডিবির


















