শিরোনাম:

মেসির জোড়া গোলে জয় পেল ইন্টার মিয়ামি

মেসির জোড়া গোলে জয় পেল ইন্টার মিয়ামি

মেজর লিগ সকারের রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। এলএ গ্যালাক্সির কাছে হার দিয়ে শুরু করা দলটি অরল্যান্ডো সিটি এসসির মাঠে দুই গোলে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে তারা দাঁতভাঙা জবাব দেয় চার গোল করে, যার মধ্যে দুটি করেছেন লিওনেল মেসি।
রবিবার রাতে ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়ামে প্রথমবার জিতল মায়ামি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৪-২ ব্যবধানের জয়ে তেলাসকো সেগোভিয়া একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

৫৭তম মিনিটে সেগোভিয়ার পাস ধরে মেসি স্কোর ২-২ করেন। ৮৫তম মিনিটে সেগোভিয়া একার প্রচেষ্টায় লিড এনে দেন। জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড় দেন মেসি। ৯০তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি।

মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেছেন, এই জয় শুধুই খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধে তারা ছিল একটি চ্যাম্পিয়নশিপ দল। সেখানে কোনো কৌশল ছিল না, তেমন কিছুই ছিল না। সেখানে ছিল হৃদয়, সাহসিকতা, বল দখল, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও দায়বদ্ধতা। আমার মনে হয় দলটি ঘুরে দাঁড়িয়েছে কারণ তারা গত বছর চ্যাম্পিয়ন ছিল। শেষ পর্যন্ত খেলোয়াড়রাই তা করে দেখিয়েছে। এই জয় তাদেরই।

বর্তমান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মৌসুমের প্রথম দুটি গোল করলেন এক ম্যাচেই। তাতে রেগুলার সিজনের প্রথম ৫৫ এমএলএস ম্যাচে তার গোল ৫২টি, এর মধ্যে ৫১টি এসেছে শেষ ৪৯ ম্যাচে। এতে করে তার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়াল ৮৯৮টি, যার মধ্যে বার্সার হয়ে ৬৭২ ও আর্জেন্টিনায় ১১৫।

মার্কো পাসালিচ ১৮ মিনিটে অরল্যান্ডোকে এগিয়ে দেন। ছয় মিনিট পর মার্টিন ওডেজা স্কোর ২-০ করেন। দ্বিতীয়ার্ধের চার মিনিট যেতে মায়ামি ব্যবধান ২-১ এ কমায়, গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর মেসি শো, তাতে দশমবারের চেষ্টায় প্রথমবার অরল্যান্ডোর মাঠে জিতেছে মায়ামি।

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

মেসির জোড়া গোলে জয় পেল ইন্টার মিয়ামি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে মোহাম্মদ তারেক (৪৮) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২ মার্চ) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে একজন বাংলাদেশি নিহত ও দুইজন আহন হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুন লেগেছিল তা নেভানো হয়েছে।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় একজন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ তারেক (৪৮) নিহত ও দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। মো. তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। নিহতের ফুফাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থীর আবেদন

মেসির জোড়া গোলে জয় পেল ইন্টার মিয়ামি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির প্রার্থীরা আবেদন করেছেন।
সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। বিএনপির এ চার প্রার্থীর মধ্যে রয়েছেন, কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, বিএনপির রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং বিএনপির রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে রবিবার (১ মার্চ) বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।

বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

মেসির জোড়া গোলে জয় পেল ইন্টার মিয়ামি

লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইল তাদের আক্রমণ আরও জোরদারের হুমকি দিয়েছে।

বৈরুত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননে ‘ইসরাইলি শত্রুর বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ৩১ জন নাগরিক নিহত ও ১৪৯ জন নাগরিক আহত হয়েছেন।

×