শিরোনাম:

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হয়েছে। যদিও ইরান দাবি করেছে, তারা এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

আল জাজিরার জানায় কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে কুয়েতের আল জাহরা শহরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পরে ঘন ধোঁয়া উঠছে। অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে যে এটি মার্কিন এফ -১৫ ছিল।

সোমবার (২ মার্চ) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

তবে, এ ঘটনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর সূত্রগুলো জানিয়েছে, পাইলটরা আমেরিকান বা ইসরায়েলি হতে পারেন। তবে ক্রু বা পাইলটদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অপরদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরান দাবি করেছে যে, তারা একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে মোহাম্মদ তারেক (৪৮) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২ মার্চ) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে একজন বাংলাদেশি নিহত ও দুইজন আহন হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুন লেগেছিল তা নেভানো হয়েছে।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় একজন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ তারেক (৪৮) নিহত ও দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। মো. তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। নিহতের ফুফাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থীর আবেদন

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির প্রার্থীরা আবেদন করেছেন।
সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। বিএনপির এ চার প্রার্থীর মধ্যে রয়েছেন, কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, বিএনপির রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং বিএনপির রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে রবিবার (১ মার্চ) বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।

বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইল তাদের আক্রমণ আরও জোরদারের হুমকি দিয়েছে।

বৈরুত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননে ‘ইসরাইলি শত্রুর বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ৩১ জন নাগরিক নিহত ও ১৪৯ জন নাগরিক আহত হয়েছেন।

×