সেনাপ্রধানের পর অ্যাটর্নি জেনারেলকেও বরখাস্ত করলেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ট্রাম্প জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘প্যাম বন্ডি একজন মহান দেশপ্রেমিক এবং আমার বিশ্বস্ত বন্ধু। তিনি গত এক বছরে নিষ্ঠার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।’ ফ্লোরিডার সাবেক এই অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। তবে বরখাস্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে ট্রাম্প লিখেছেন, ‘আমরা প্যামকে ভালোবাসি’ এবং তিনি শিগগিরই বেসরকারি খাতে ‘একটি গুরুত্বপূর্ণ পদে’ যোগ দেবেন।
সম্প্রতি দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত তদন্ত নথি ব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন প্যাম বন্ডি। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্যমতে, বন্ডির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, এর আগে গত ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদ থেকেও ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিবিসি

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল
















