জামায়াত নেতারা পরিকল্পিতভাবে মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে: রিজভী
জামায়াত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত জামায়াত নেতারা। নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বানও জানান রিজভী।

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল














