চীনা সরকারের আমন্ত্রণে বেইজিং সফরে বিএনপির প্রতিনিধিদল
চীনা সরকারের আমন্ত্রণে বেইজিং সফরে গিয়েছেন বিএনপির ২০ সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১টার দিকে চায়না নর্দান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা।
পরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধিদলটিকে আপাতত নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।
বাকি সদস্যদের মধ্যে রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, নজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন ও মো. হাবিব উন-নবী খান সোহেল।
আগামী রোববার (১৯ এপ্রিল) প্রতিনিধিদলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন।

আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু















