শিরোনাম:

পারমাণবিক ধুলো আমেরিকাকে ফেরত দিতে রাজি ইরান: ট্রাম্প

পারমাণবিক ধুলো আমেরিকাকে ফেরত দিতে রাজি ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান তাদের ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা পারমাণবিক ধুলো আমেরিকাকে ফেরত দিতে রাজি হয়েছে। তিনি জানান, পরমাণু অস্ত্র তৈরি না করার যে আশ্বাস তেহরান দিয়েছে, তারই অংশ হিসেবে এই বোঝাপড়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন ইরানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার নিয়ে একাধিক দাবি করেছিলেন। এবার তাতে নতুন আরও একটি দাবি সংযোজন হল। এবার ট্রাম্প বলেছেন, ইরানের কাছে কোনও পরমাণু অস্ত্র নেই। পাশাপাশি তেহরান নিউক্লিয়ার ডাস্ট আমেরিকাকে ফেরত দিতে রাজি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (স্থানীয় সময়) দাবি করেছেন যে, ইরান তাদের “নিউক্লিয়ার ডাস্ট” আমেরিকাকে ফেরত দিতে রাজি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান যে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করবে না, সেই বৃহত্তর আশ্বাসের অংশ হিসেবেই এই বোঝাপড়া হয়েছে।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান যাতে পরমাণু অস্ত্র না পায়, তা নিশ্চিত করা তাঁর প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকা চলবে না, এটা খুব জরুরি। আর ওরা এতে রাজি হয়েছে। ইরান খুব জোরালোভাবেই রাজি হয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, “বি২ বোমারু বিমান দিয়ে আমরা যে হামলা চালিয়েছিলাম, তার ফলে মাটির অনেক গভীরে থাকা নিউক্লিয়ার ডাস্টও ওরা আমাদের ফেরত দিতে রাজি হয়েছে। ইরানের সঙ্গে আমাদের অনেক বিষয়েই বোঝাপড়া হয়েছে, আর আমার মনে হয় খুব ইতিবাচক কিছু একটা হতে চলেছে।”

পশ্চিম এশিয়ায় পুরোপুরি শান্তি ফেরানোর জন্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতিও কার্যকর রয়েছে। এর মধ্যেই ট্রাম্প এই মন্তব্য করলেন।

এদিকে, ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি চলমান আলোচনা নিয়ে বেশ আশাবাদী। তাঁর ইঙ্গিত, পরের দফার আলোচনা এই সপ্তাহান্তেই হতে পারে।

যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা খুব ভালো এগোচ্ছি। আমি বলতে পারি, হয়তো তার আগেই কিছু হয়ে যাবে। আমার মনে হয় না এর মেয়াদ বাড়ানোর দরকার আছে। আপনাদের জানিয়ে রাখি, ইরান একটা চুক্তি করতে চায়, আর আমরাও ওদের সঙ্গে ভালোভাবে কথা বলছি। পরমাণু অস্ত্র থাকা চলবে না। যদি আমরা এটা করতে পারি, তবে সেটাই বড় ব্যাপার হবে। আর ওরা আজ এমন কিছু করতে রাজি, যা দু’মাস আগেও রাজি ছিল না।”

ট্রাম্প আরও বলেন, আমেরিকা এখন ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার দিকেই মনোযোগ দিচ্ছে। তাঁর মতে, আলোচনায় অগ্রগতি হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজনই হবে না।

ট্রাম্প বলেন, “আমরা এখন ইরানের ওপর এতটাই মন দিয়েছি যে দেখছি চুক্তিটা সেরে ফেলা যায় কিনা। আমার মনে হয়, আমরা খুব ভালো জায়গায় থাকব। আর আপনারা যদি দেখেন, শেয়ার বাজার ভালো চলছে, তেলের দাম কমছে, আর সবকিছু দেখে মনে হচ্ছে ইরানের সঙ্গে আমাদের একটা চুক্তি হতে চলেছে। আর এটা একটা ভালো চুক্তি হবে, পরমাণু অস্ত্রহীন একটা চুক্তি।”

পরবর্তী আলোচনার সময় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন যে, মুখোমুখি বৈঠক খুব তাড়াতাড়ি হতে পারে। তিনি যোগ করেন, “সম্ভবত এই সপ্তাহান্তেই হতে পারে।”

এর আগেও পাকিস্তানে ইরান আর আমেরিকার প্রতিনিধি দল বৈঠক করেছিল। কিন্তু সেই বৈঠক ব্যর্থ হয়। তারপরই ইরানের বন্দরগুলি অবরোধের বার্তা দেন ট্রাম্প। তবে তাতেও পিছিয়ে যায়নি ইরান।

আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

পারমাণবিক ধুলো আমেরিকাকে ফেরত দিতে রাজি ইরান: ট্রাম্প

হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু করে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। আর হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে।

হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে বিগত দুই সরকারকে দায়ী করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে তিনি বলেন, সারা দেশে শিশুদের হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ক্ষমাহীন অপরাধ।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়—সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে ত্বরিত ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

পারমাণবিক ধুলো আমেরিকাকে ফেরত দিতে রাজি ইরান: ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবুও আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়াইনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতেই সরকার এই বাড়তি ব্যয়ের বোঝা নিজে বহন করছে এবং অত্যন্ত সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।

সৌদি আরবে পৌঁছালেন ৭ হাজার ৬৩৪ বাংলাদেশি হজযাত্রী

পারমাণবিক ধুলো আমেরিকাকে ফেরত দিতে রাজি ইরান: ট্রাম্প

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। রোববার আশকোনা হজ অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাইনাসের চারটি ফ্লাইটে ১ হাজার ৬০৯ জন হজযাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে মোট ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে।

সৌদি আরবে হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাইনাসের ৩০টি ফ্লাইট নির্ধারিত রয়েছে। আগামী ২১ মে সৌদি আরব যাওয়ার সর্বশেষ ফ্লাইট পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

×