ইরান-রাশিয়া সম্পর্ক এখন নতুন উচ্চতায়: আব্বাস আরাগচি
আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সফল আলোচনা শেষে তিনি এই মন্তব্য করেন।
বৈঠক পরবর্তী এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যসহ সংশ্লিষ্ট অঞ্চলের বর্তমান টালমাটাল পরিস্থিতিতে রাশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই আলোচনা অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ঘটনাপ্রবাহ ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের গভীরতা ও শক্তির প্রমাণ দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি উল্লেখ করেন, তেহরান ও মস্কোর মধ্যকার এই বিশেষ সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে প্রদর্শিত সংহতি এবং কূটনৈতিক সমর্থনের জন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র: আল-জাজিরা

চার দিন দেশের একাধিক স্থানে অতি ভারী বৃষ্টির সতর্কতা















