শিরোনাম:

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি

মৌসুম শেষে আলভারো আরবেলোয়ার বিদায় অনেকটাই নিশ্চিত। এরপর রিয়াল মাদ্রিদের ডাগআউটের গুরুদায়িত্বের ভার কে নিতে পারেন সেটা নিয়েই এখন যত জল্পনা-কল্পনা। কখনও সাবেক কোচ হোসে মরিনিয়ো কখনও আবার ইয়র্গেন ক্লপের মতো অভিজ্ঞ কোচের নাম শোনা যাচ্ছে। এবার এ তালিকায় নতুন চমক লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচের সঙ্গে নাকি এরমধ্যে যোগাযোগও করেছে রিয়াল, এমনটাই জানিয়েছে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম।

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে লিওনেল স্কালোনিকে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্প্যানিশ সাংবাদিক মানোলো লামা ‘কাদেনা কোপ’ কে জানিয়েছেন, সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি ইতিমধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলের এই কোচের সঙ্গে যোগাযোগ করেছে। ‘এল টারটুলিয়ন’ প্রোগ্রামে লামা বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, রিয়াল মাদ্রিদ স্কালোনির সাথে যোগাযোগ করেছে।’

৪৭ বছর বয়সী লিওনেল স্কালোনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জেতানোর পর থেকে বিশ্ব ফুটবলে নিজের অবস্থানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আন্তর্জাতিক ফুটবলে অন্যতম সেরা কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। বিশেষ করে লিওনেল মেসির মতো বড় মাপের তারকাদের সামলানোর যে দক্ষতা তিনি দেখিয়েছেন, আর সেটাই রিয়াল মাদ্রিদ বোর্ডকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

গত কয়েক বছরে আর্জেন্টিনাকে অভাবনীয় সাফল্য এনে দিয়েছেন স্কালোনি। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটির পরিকল্পনা হলো বিশ্বকাপের পরেই তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য কোচের তালিকায় স্কালোনি ছাড়াও আরও বেশ কয়েকজনের নাম শোনা গেলেও, তবে আর্জেন্টাইন কোচের প্রোফাইল রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের বিশেষ নজর কেড়েছে। তবে এই গুঞ্জন ছড়িয়ে পড়লেও আর্জেন্টিনা কোচ সম্প্রতি জানিয়েছেন, তাঁর পুরো মনোযোগ এখন আসন্ন বিশ্বকাপকে ঘিরে এবং টুর্নামেন্টের পরের ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবছেন না।

গত মার্চে এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে স্কালোনি বেশ কৌশলী ভূমিকা পালন করেন। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা না জানিয়ে তিনি বলেন, ‘আমি এখন সামনে কী আসছে তা নিয়ে ভাবছি; খুব বেশি দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবা আমার অভ্যাস নয়। আমার মনে হয় এখনই এটা নিয়ে চিন্তা করা ঠিক হবে না, কারণ এটি বর্তমান কাজ থেকে মনোযোগ সরিয়ে দেয়।’

রিয়াল মাদ্রিদ বর্তমানে এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে থাকায় এবং এই মৌসুমে জেতার মতো আর কিছু অবশিষ্ট না থাকায়, কোচ আরবেলোয়ার ওপর চাপ এখন তুঙ্গে। শুরু থেকেই আরবেলোয়ার নিয়োগকে একটি ‘অস্থায়ী ব্যবস্থা’ হিসেবে দেখা হচ্ছিল। তাই মাদ্রিদের নীতিনির্ধারকরা এখন সক্রিয়ভাবে একজন হাই-প্রোফাইল কোচের সন্ধানে নেমেছেন।

সান্তিয়াগো বার্নাব্যুর এই শূন্য পদের জন্য ইতিমধ্যেই বেশ কিছু বড় নাম শোনা যাচ্ছে। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সংক্ষিপ্ত তালিকায় সেস্ক ফ্যাব্রেগাস, ইয়ুর্গেন ক্লপ এবং এমনকি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে সবশেষ যে নামটি সামনে এসেছে, তা ফুটবল বিশ্বকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে।

চার দিন দেশের একাধিক স্থানে অতি ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি

৭ জেলায় ঝড়ের আশঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে আজ থেকে চার দিন বা ৯৬ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় মঙ্গলবার সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

টানা এই ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে দেশের এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকির কথা বিবেচনা করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়।

দুদকের পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন বহাল

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যাসহ দুদকের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

পরে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, খায়রুল হকের বিরুদ্ধে আরো দুই মামলায় থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।

গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে তাকে চার মামলায় জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলায়ও জামিন পান। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। তবে এর মধ্যে নিম্ন আদালতে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। এরপর তিনবার তিনি আইন কমিশনের চেয়ারম্যান হন। তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় জালিয়াতির অভিযোগও রয়েছে।

হজযাত্রায় এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৩৭৭৯২ জন যাত্রী

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি

হজযাত্রার ১১তম দিন পর্যন্ত ৯৪টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৩৭ হাজার ৭৯২ জন হজযাত্রী। যাত্রাপথে এবার হজ ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো অভিযোগ নেই যাত্রীদের।

হজযাত্রীদের নিয়ে আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) জেদ্দায় যাচ্ছে তিনটি ফ্লাইট। বাংলাদেশ বিমানের দুটি ও সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মোট যাত্রী সংখ্যা ১ হাজার ২৪৪ জন। তবে দেশটিতে পৌঁছার পর গতকাল (সোমবার, ২৭ এপ্রিল) পর্যন্ত ছয়জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

এছাড়া হজ অফিস জানায়, নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে দেশে বিভিন্ন সময় মারা গেছেন আরও অন্তত চারজন। ব্যবস্থাপনায় পরিবর্তন আনার পাশাপাশি যাত্রীদের জন্য এবার সব ধরনের সুযোগ-সুবিধা রেখেছে হজ অফিস।

×