দুর্ভাগ্য ব্রাজিল ভক্তদের : প্রথম ম্যাচে থাকছে না নেইমার
ম্যাচে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে নেইমার এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তাই তিনি নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপ ব্রাজিল মরক্কো এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত নন।
চোটের কারণে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই। দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড শনিবার মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।
ব্রাজিল কোচ আনচেলত্তি, যিনি প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন । তিনি জানান নেইমার আগামী সপ্তাহন্তে অনুশীলনে ফিরতে পারেন। মে মাসের মাঝামাঝি ডান পায়ের কাফে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে আছেন । এছাড়াও ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি।

এসএসএফ’র বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


















