শিরোনাম:

ইরানে হামলায় বিশ্বজুড়ে বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানে হামলায় বিশ্বজুড়ে বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (২ মার্চ) এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম একপর্যায়ে ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে, আর শেয়ারবাজারে নেমেছে পতন। বিনিয়োগকারীরা চলমান সংঘাতের প্রভাব নিয়ে শঙ্কিত থাকায় বাজারে অনিশ্চয়তা বাড়ছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার প্রভাব মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে গেছে, আর শেয়ারবাজারে নেমেছে পতন।

সোমবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ১৩ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে। পরে তা কিছুটা স্থিতিশীল হয়। টোকিও সময় দুপুর নাগাদ আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ৫ শতাংশ বেশি।

এছাড়া এশিয়ার শেয়ারবাজার দিন শুরু করেছে নিম্নমুখী অবস্থায়। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ এবং জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমে যায়।

যুক্তরাষ্ট্রে নিয়মিত লেনদেন সময়ের বাইরে কেনাবেচা হওয়া স্টক ফিউচারেও বড় ধরনের পতন দেখা গেছে। আর এটি ওয়াল স্ট্রিটে অস্থির এক দিনের ইঙ্গিত দিচ্ছে। প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ ও প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিটের ফিউচার— উভয়ই প্রায় ০ দশমিক ৭ শতাংশ নিচে নেমে গেছে।

শনিবার থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান খুব ভালোভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে বলেও জানান তিনি।

হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।

এদিকে, ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ করে হামলা করেছ ইসরায়েল।

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থীর আবেদন

ইরানে হামলায় বিশ্বজুড়ে বাড়ল জ্বালানি তেলের দাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির প্রার্থীরা আবেদন করেছেন।
সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। বিএনপির এ চার প্রার্থীর মধ্যে রয়েছেন, কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, বিএনপির রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং বিএনপির রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে রবিবার (১ মার্চ) বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।

বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

ইরানে হামলায় বিশ্বজুড়ে বাড়ল জ্বালানি তেলের দাম

লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইল তাদের আক্রমণ আরও জোরদারের হুমকি দিয়েছে।

বৈরুত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননে ‘ইসরাইলি শত্রুর বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ৩১ জন নাগরিক নিহত ও ১৪৯ জন নাগরিক আহত হয়েছেন।

তেহরানকে হামলা বন্ধের আহ্বান, মধ্যপ্রাচ্যে স্বার্থ রক্ষায় প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি

ইরানে হামলায় বিশ্বজুড়ে বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে সব ধরনের হামলা বন্ধের কঠোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় তিন শক্তিধর রাষ্ট্র— যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। একই সঙ্গে দেশ তিনটি মধ্যপ্রাচ্যে নিজেদের “স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে” প্রস্তুত বলেও জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের “বাছবিচারহীনভাবে এবং অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপনাস্ত্র হামলার” তীব্র নিন্দা জানিয়েছে তিন ইউরোপীয় দেশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ তেহরানের প্রতি হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তারা মধ্যপ্রাচ্যে নিজেদের ও তাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়ে বিবৃতিতে তারা বলেছে, আমরা আমাদের এবং এই অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ নেব।

প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা তাদের উৎসমুখেই ধ্বংস করতে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে আমরা প্রস্তুত।

×